সন্তানদের কান্নাকাটি নতুন নয়। বিশেষত ঘুম ভাঙলে হাজারও বায়না তাদের। খুদেকে সামলাতে কত কৌশলই না অবলম্বন করেন মায়েরা। তবে খুদের বায়না সামলাতে বিদেশিনীর ভরসা হনুমান চালিশা। সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে সেকথা জানিয়েছেন তিনি। ঠিক যেমন ফ্লাইদুবাই উড়ানের ভারতীয় ‘হিরো’ পাইলট স্মিত মচ্ছরেরও ভরসা হনুমান চালিশা। বিপদে পড়লেই তা পাঠ করে মনের জোর বাড়ানোর চেষ্টা করেন। নিজে মুখে সেকথা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
আরও পড়ুন:
এবার আসা যাক চিনা বংশোদ্ভূত মার্কিন তরুণী সারা জেন হো-র কথায়। তিনি চার মাসের এক সন্তানের মা। ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। সারাক্ষণ তাঁর সন্তানের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন। তুলে ধরেন তাদের বেড়াতে যাওয়ার ছবি এবং মাতৃত্ব নিয়ে নানা ভাবনাচিন্তা। হনুমান চালিশা পাঠ করে কীভাবে সন্তানকে শান্ত করেন সেকথাও সোশাল মিডিয়ায় তুলে ধরেন তিনি। হিন্দুধর্মের স্তোত্র শুনে নাকি মাসচারেকের সন্তান শান্তও হয়ে যায়।
সে কারণে প্রতিদিন সকালে বারবার হনুমান চালিশা শোনান বিদেশিনী। তাতে শিশু কাঁদেও না। বিদেশিনী জানান, তিনি সন্তানকে অযথা কান্নাকাটি করতে দিতে চান না। তাই শান্ত করার কৌশল শেখেন। সোশাল মিডিয়ায় তিনি আরও লেখেন, “সন্তান যখন কান্নাকাটি শুরু করে কিংবা অস্থির হয়ে পড়ে তখন হনুমান চালিশা শোনানো হয়। মাত্র ৫ সেকেন্ড শোনানোর পরই শান্ত হয়ে যায়। ২ মিনিটের মধ্যে ঘুমিয়েও পড়ে খুদে।”
এছাড়া সন্তানকে এখন থেকে নানা বাস্তব শিক্ষা দিতেও শুরু করেছেন বিদেশিনী। প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়েছেন ইতিমধ্যেই। বন্ধু এবং প্রতিবেশীদের পোষ্য কুকুরের সঙ্গে সময় কাটানোর সুযোগও দেওয়া হয়। কারণ, তিনি মনে করেন ছোটরা প্রাণীদের সংস্পর্শে আসলে অ্যালার্জির ঝুঁকি কমে যায়। সে কারণে সন্তানকে পোষ্যর সঙ্গে মিশতে দেন। এছাড়া প্রকৃতির মাঝে সন্তানকে বেশ কিছুটা সময় ছেড়ে দেন বলেও জানান বিদেশিনী। তবে বিদেশিনীর হনুমান চালিশার কৌশলে অবাক নেটিজেনরা।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল