Life style

সম্পর্কের অবনতি-অশান্তি? একটি শব্দেই মিলতে পারে সমাধান, বলছেন মনোবিদরা

ক্ষমা চাইলেই কেউ ছোট হয়ে যায় না, বলছেন মনোবিদরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২১, ২০:১৯

options
link
সম্পর্কের অবনতি-অশান্তি? একটি শব্দেই মিলতে পারে সমাধান, বলছেন মনোবিদরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই সব সময়ে মতের মিল হয় না। ছোট হোক বা বড়, প্রিয়জন, বন্ধু, আত্মীয় বা পরিবারের যে কোনও সদস্যের সঙ্গে যে কোনও বিষয় নিয়ে হতে পারে কথা কাটাকাটি, মনোমালিন্য।  কারওর বক্তব্য আপনার পছন্দ হয়নি, এমন হতেই পারে।  রেগে গিয়ে দুটো কথা আপনিও  বলে গিতে পারেন। তারপর যেটা হয়, তা হল ইগোর লড়াই। কে আগে ক্ষমা চাইবেন, তা নিয়েও চলতে থাকে মনের মধ্যে দ্বন্দ্ব। এর ফলে কিছু হোক বা না হোক, একটা সুন্দর সম্পর্কের অবনতি ঘটে। সেই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় আছে। ছোট্ট একটি ‘সরি’ (Sorry) বললেই হতে পারে সমস্যার সমাধান। এমনটাই বলছেন মনোবিদরা।

Advertisement

১. যে কোনও লড়াই মুহূর্তে শেষ হয়ে যেতে পারে যদি প্রথমেই নিজের ভুলটা স্বীকার করে নেওয়া যায়। একটা ছোট্ট ‘সরি’  মন ভাল করে দিতে পারে অন্য়ের। অপর প্রান্তে যিনি রয়েছেন তাঁর কথা মন দিয়ে শুনুন। বোঝার চেষ্টা করুন, আপনার বিপরীতে যিনি রয়েছেন, তিনি কী বলতে চাইছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement


২. অনেক সময় এমন হয় যে আপনি আপনার ভুল বুঝে গিয়েছেন। কিন্তু রাগের মাথায় ক্ষমাও চাননি। তাহলে উপায়? কিচ্ছু না, ফোনে একটা সরি লিখে পাঠিয়ে দিন তাঁকে। কিংবা, বাড়িতে কোনও কাগজে লিখে রেখে দিন আশেপাশে কোথাও, যেখানে তাঁর নজর যাবে। দেখবেন খুব সহজে সমস্যার সমাধান অনেকটা হয়ে যাবে।

Advertisement

[আরও পড়ুন: হবু বরের নগ্ন ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল! অভিযুক্ত হাওড়ার তরুণী]

৩. শুধু ক্ষমা চাওয়া নয়, আপনি ভুলটা কেন করেছেন, ব্যাখ্যা দিন তারও। কারণ হতে পারে, আপনি যখন ক্ষমা চাইছেন, তখন অপর প্রান্তে যিনি থাকছেন, তাঁর কাছে বিষয়টা স্পষ্ট নাও হতে পারে। তাই নিজের কাজের কারণ অবশ্যই জানিয়ে দেবেন। যাতে কোনও রকম ভুল ধারণা না থাকে একে অন্যের প্রতি।


৪. ঝগড়া হওয়ার ক্ষেত্রে যখন ক্ষমা চাইছেন তখন কখনওই অতীত টেনে আনবেন না। যে কোনও সমস্যার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে একে অপরের অতীত তুলে কথা না বলাই ভাল।

[আরও পড়ুন: ছেলেদেরও হয় মেনোপজ! অবসাদ থেকে বাঁচতে পাতে রাখুন এই খাবার, উপকার পাবেনই]

৫. সবশেষে বলতেই হয়, যদি কাউকে আঘাত করে থাকেন তাহলে অনেক সময় হতে পারে আপনি ক্ষমা চাইলেও অপরজন সেই আঘাত ভুলতে পারছেন না। তাহলেও ভেঙে পড়বেন না। সময় দিন তাঁকে। যত্ন নিন নিজের সম্পর্ক (Relation) আরও সুন্দর করে তুলতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন