Hug Day

শুধু জড়িয়ে ধরলেই হল না, আলিঙ্গন বলে দেবে সম্পর্কের জল গড়িয়েছে কত দূর

কাছের মানুষকে ভাবনাচিন্তা করে জড়িয়ে ধরুন। তাতেই সম্পর্ক হবে আরও সুন্দর। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৭:৩১

options
link
শুধু জড়িয়ে ধরলেই হল না, আলিঙ্গন বলে দেবে সম্পর্কের জল গড়িয়েছে কত দূর
আলিঙ্গন বলে দেবে সম্পর্কের জল গড়িয়েছে কত দূর। ছবি: সংগৃহীত

চলছে প্রেমের সপ্তাহ। গোলাপ, চকোলেট, টেডি দিয়ে সঙ্গীর মন জয় হয়ে গিয়েছে। এবার পালা আর একটু কাছে আসার। হাগ ডে-তে সঙ্গীকে বুকে জড়িয়ে নিন। তবে যেভাবে সেভাবে জড়িয়ে ধরলেই হল না। তার মধ্যে লুকিয়ে রয়েছে গূঢ় অর্থ। জড়িয়ে ধরার ধরনই নাকি বলে দেবে দু’জনের সম্পর্কের জল গড়িয়েছে কতদূর।

Advertisement

বিয়ার হাগ
ঠিক যেন ভাল্লুকের মতো জড়িয়ে, জাপটে ধরাকে বলা হয় বিয়ার হাগ। এই ধরনের আলিঙ্গন মূলত ঘনিষ্ঠ সম্পর্ক ছাড়া সম্ভব নয়। প্রিয় বন্ধু, পরিবারের সদস্য কিংবা যুগল একে অপরকে এভাবে জড়িয়ে ধরতে পারেন। এমন আলিঙ্গন যেন প্রমাণ করে, ‘আমি তোমার প্রতি যত্নশীল’, ‘আমি সবসময় তোমার পাশে আছি’।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Bear-Hug
ওয়ান সাইডেড হাগ
দু’জনের মধ্যে কিছুটা দূরত্ব, দ্বিধা দ্বন্দ্ব রয়েছে তার প্রমাণ হয় একপেশে আলিঙ্গনে। তাই একেবারে নতুন সম্পর্কে এভাবে জড়িয়ে ধরবেন না। তাতে শুরুতেই শেষ হয়ে যেতে পারে সম্পর্ক। কাছাকাছি আসা তো দূর, ভেঙে যাবেই প্রেম।

Advertisement

one-sided-hug

ব্যাক হাগ
পিছন দিক থেকে জড়িয়ে ধরেন বহু যুগল। এটি নিরাপত্তা, বিশ্বাস ও গভীর প্রেমের প্রতীক। এমন আলিঙ্গনই নাকি নীরবে প্রমাণ দেয়, ‘আমি সবসময় তোমার সঙ্গে আছি’।

Back-sided-hugসাইড হাগ
পাশাপাশি হাঁটতে হাঁটতে কাঁধে হাত রাখেন অনেকেই। মূলত যেকোনও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের আলিঙ্গন খুবই স্বাভাবিক।

Sided-hug

লং, টাইট হাগ
তুমিই আমার সব, তোমাকে ছাড়া থাকতে পারব না – এমন বার্তা সঙ্গীকে দিতে চাইলে তাঁকে দীর্ঘক্ষণ বুকে আগলে রাখুন। এমন আলিঙ্গন নিমেষেই সম্পর্ককে আরও শক্তপোক্ত করবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Hug-Cover

দ্য প্যাট অন দ্য ব্যাক হাগ
কাউকে উৎসাহিত করতে কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদযাপনে সঙ্গীকে পিঠের দিক থেকে বুকে আগলে রাখেন কেউ কেউ। তবে এই ধরনের আলিঙ্গন প্রেমের সপ্তাহে যুগলের মধ্যে দেখা যায় না।

pat-on-back-hug

দ্য হেড অন চেস্ট হাগ
সঙ্গী কিংবা সঙ্গিনীর বুকে মাথা ছুঁইয়ে আলিঙ্গন প্রেমের সম্পর্কে হয়েই থাকে। এই ধরনের আলিঙ্গন সুমধুর প্রেমের সম্পর্কের প্রতীক। আবার নিরাপত্তা, বিশ্বাস এবং ঘনিষ্ঠতার প্রতীক। প্রথম আলিঙ্গন এমন হলে প্রেম জমে ক্ষীর!

Head-on-chest-hug

তাই কাছের মানুষকে ভাবনাচিন্তা করে জড়িয়ে ধরুন। তাতেই সম্পর্ক হবে আরও সুন্দর। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.