Romance During Monsoon

বর্ষায় প্রেম পায়? একা নন, ভারতীয় যুবাদের ৭৬% রয়েছে এই তালিকায়, জানাচ্ছে সমীক্ষা

বর্ষাকালে এমনটা কি আপনিও অনুভব করেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৫:৫২

options
link
বর্ষায় প্রেম পায়? একা নন, ভারতীয় যুবাদের ৭৬% রয়েছে এই তালিকায়, জানাচ্ছে সমীক্ষা
বাইরে বৃষ্টি মানেই মনের ভিতর উথলে ওঠে একাকিত্ব।

‘এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিষায়…’ বৃষ্টি হলেই মনের ভিতর কেমন যেন আঁকুপাকু ভাব বেড়ে যায়। কার জন্য যেন তৈরি হয় এক অমোঘ অপেক্ষা। প্রেমিক মানুষ বুঝি নতুন করে প্রেমে পড়ে, একা মানুষের মনও তন্নতন্ন করে খোঁজে মনের মতো সঙ্গী। ইচ্ছে করে, একই দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে বাইরে বৃষ্টির ঝরে পড়ার আওয়াজ শুনতে। অথবা এক ছাতার তলায় খানিক ভিজে, খানিক বেঁচে সঙ্গীর হাতে হাত রেখে রাস্তা পার হতে। এমনকী বর্ষা নিয়ে গান-কবিতা-সিনেমাও তো কম নেই।

Advertisement

কিন্তু সত্যিই কি বর্ষায় এমন ইচ্ছে বাড়ে? নাকি সিনেমা-সিরিজের দৌলতেই এমন সব ভাবনার আনাগোনা? সমীক্ষা জানাচ্ছে অবাক করা তথ্য (Romance During Monsoon)। সাম্প্রতিককালে এক জনপ্রিয় ডেটিং অ্যাপ আয়োজন করে এমন এক সমীক্ষার। প্রায় আড়াইশো ভারতীয় অবিবাহিত যুবাকে জিজ্ঞাসাবাদ করে তারা। আর জানতে পারে যে, এদের মধ্যে ৭৬%-ই বর্ষায় আরও বেশি একা অনুভব করে নিজেকে। একাকিত্ব যেন নিত্যসঙ্গী হয়ে পড়ে বর্ষাভেজা দিনগুলোয়। বরাবর সিঙ্গল, তবু অদেখা কোনও এক ‘নিজের মানুষ’-কে খোঁজে তারা। আর তাই ভিড় বাড়ে ডেটিং অ্যাপ, সোশাল মিডিয়া কিংবা পথঘাটক্যাফেতে।

Advertisement

Monsoon sparks romance and loneliness

Advertisement

এ সময় মানুষ সহজে প্রেমে পড়ে, বলছে সমীক্ষা। বাইরে তুমুল বৃষ্টি, এমন আবহাওয়া যেন অচিরেই মানুষের সঙ্গে মানুষের মন জুড়ে দেয়। রাস্তায় ট্র্যাফিক জ্যাম কিংবা অফিস-দোকানে বৃষ্টির কারণে আটকে পড়া মানুষরা একে অন্যের প্রতি আগ্রহী হয়ে পড়ে। হয়তো ঘটনাচক্রে এমন পরিস্থিতি থেকে বেরিয়ে বাড়ি ফিরতে একে অপরের সাহায্য করে অনেকেই। ফোন নম্বর কিংবা ঠিকানাও আদানপ্রদান হয়। ফলে মানসিক নির্ভরশীলতা তৈরি হয়। সাময়িক মোহকেই প্রেমের নাম দেয় মানুষ।

সমীক্ষায় এমনটিও জানা যাচ্ছে যে সারা বছর যাকে নিয়ে আলাদা করে ভালোবাসার কথা ভাবেনি মানুষ, বৃষ্টির দিনে দেখা হলে তার প্রতিও দুর্বলতা তৈরি হতে পারে। এ ঘটনা তেমন রহস্যজনক কিছু নয়, এর মূল কারণ হল, আবহাওয়া মানুষের মনের উপর প্রভাব ফেলে। ঠিক একই কারণে গরমের দিনে মানুষ বিরক্ত হয়ে থাকে বেশি। পথঘাটে সহজেই ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। কিংবা শরতকালে মন ফুরফুরে থাকে বলে সবের মধ্যেও মন আনন্দ খুঁজে নিতে চায়।

বর্ষাকালে এমনটা কি আপনিও অনুভব করেন?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.