বিশ্বকাপ জ্বরে ভুগছে গোটা দেশ। রাত জেগে চলছে খেলা দেখার পালা। টিভির সামনে ঠায় বসে আট থেকে আশি সকলেই। বাবা-মায়ের সঙ্গে খেলায় মজে বাড়ির খুদে সদস্যও। নিজের পছন্দের দল জিতলেই উচ্ছ্বাস। আর না জিতলে মনখারাপ অনুরাগীদের। টানটান উত্তেজনায় ভরা খেলা দেখার ফাঁকে সন্তানকে দিতে পারেন জীবনের পাঠ। এই শিক্ষার ভিতের উপরেই তৈরি হবে খুদের ভবিষ্যতের সোপান।
আরও পড়ুন:
- বিশ্বকাপে শামিল পৃথিবীর নানা দেশ। এক একটা দেশের, এক একটা ভাষা। এক একরকমের সংস্কৃতি। তাই বিশ্বকাপের মাধ্যমে খেলার ছলে মহাদেশের নাম, জাতীয় পতাকা এবং সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা গড়ে তুলতে পারেন। তাতে খুদের জ্ঞানের পরিধি বিস্তার হবে।
- খেলায় প্রিয় দলের জেতা-হারা অনুরাগীদের কাছে বিরাট ব্যাপার। পছন্দসই দল জিতলেই আনন্দ, না হলে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় অনুরাগীদের। তাই শিশুকে খেলা দেখে দিন জয়-পরাজয়ের পাঠ। তাকে বোঝান সব কিছুতেই হার-জিত রয়েছে। বিজয়ী দলের অনুরাগীদের অভিনন্দন জানাতে বলুন। আবার হারলে পরেরবার ঘুরে দাঁড়াতে হয়, সে পাঠও দিন খুদেকে।

- ফুটবল আসলে ‘টিম গেম’। একজনের ভালো খেলায় কোনও দল জিততে পারে না। সমান পরিশ্রম করতে হয় সকলকেই। সেভাবে খুদেকে দিন ‘টিমওয়ার্কে’র শিক্ষা। পরিবার এবং স্কুলে সকলকে নিয়ে মিলেমিশে বাঁচতে হয়, তা বোঝান সন্তানকে।
- বিশ্বসেরা ফুটবলারদের জীবনযুদ্ধের কাহিনি শোনান। তাতে খুদে বুঝবে পরিশ্রম ছাড়া সাফল্য পাওয়া সম্ভব নয়। এই পাঠই খুদেকে পরিশ্রমী হতে শেখাবে।

- খেলা মানেই দর্শক ভরা মাঠের ঘাম ঝরিয়ে জয় ছিনিয়ে আনা। কখনও এক দল ভালো খেলবে, আবার কখনও অন্য দল। তার ফলে টানটান উত্তেজনা তৈরি হবেই। আর এই থেকে শিশুকে জীবনের পাঠ দিন। জীবন সব সময় সরলরেখায় গতানুগতিক ধারায় চলে না, তা বোঝান। আবার চাপের মুখে কীভাবে শান্ত থাকতে হয়, সে পাঠও দিন খুদেকে।
আজকের শিশুরা ছোট থেকেই কেরিয়ারের ইঁদুরদৌড়ে শামিল। আর বর্তমানে কংক্রিটের ভিড়ে হারিয়ে গিয়েছে মাঠ। তাই খেলাধূলা এখন প্রায় বন্ধ। তাই এই সময় খুদের খেলাধূলার প্রতি আগ্রহ গড়ে তুলুন। তাকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ দেখুন।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুলিশের ‘ভুয়ো’ পরিচয়ে গ্রামের মেয়েকে বিয়ে! শাশুড়ির খোঁজখবরের পরেই শ্রীঘরে ‘সৎপাত্র’
-
স্কুল পাঠাগারে জঙ্গিদের মহিমান্বিত করে বই! ‘শিক্ষা জেহাদ’ নিয়ে কাশ্মীর সরকারকে তোপ বিজেপির
-
অবশেষে ভুল থেকে শিক্ষা! শচীনকে ছাপিয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক বৈভবের
-
চন্দ্রচূড়ের গুরগাঁওয়ের বাড়িতে চলল বুলডোজার, হাফপ্যান্ট পরেই ছুটলেন অভিনেতা
-
শিক্ষামন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক! টাকা চেয়ে মেসেজ, সমাজমাধ্যমে ‘সাবধান’ বার্তা দীপক বর্মনের