প্রাক্তনকে ফিরে পেতে চান? প্রোফাইল ছবির কারসাজিতেই লুকিয়ে প্রিয়জনের মন পাওয়ার চাবিকাঠি

প্রাক্তনকে ফিরে পাওয়ার সুপ্ত বাসনা থেকে যায় অনেকের মনেই। কিন্তু ফিরে পাওয়ার উপায় জানা থাকে না অধিকাংশেরই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৬:৩৫

options
link
প্রাক্তনকে ফিরে পেতে চান? প্রোফাইল ছবির কারসাজিতেই লুকিয়ে প্রিয়জনের মন পাওয়ার চাবিকাঠি
প্রাক্তনকে ফিরে পেতে চান? এভাবে প্রোফাইল ছবি বদলে ঝড় তুলে নিন প্রিয়জনের মনে

পালটে ফেলাই বেঁচে থাকা। সময়ের নিয়মে বদলে যায় সবকিছু। সম্পর্কের সমীকরণও আজীবন এক থাকে না। তাই সেই কারণেই চারপাশে এত বিচ্ছেদ। তবে বিচ্ছেদ কখনই দু’তরফের হয় না। একজন দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন, অন্যজন তা মেনে নিতে বাধ্য হন। একজন থেকে যান পুরনো স্মৃতিকে সম্বল করেই। ফলে তাঁর মনে প্রাক্তনকে ফিরে পাওয়ার সুপ্ত বাসনা থেকেই যায়। কিন্তু ফিরে পাওয়ার উপায় জানা থাকে না অধিকাংশেরই। জানেন কী স্রেফ সোশাল মিডিয়ার প্রোফাইল ছবি বদলেই প্রাক্তনের মনে ঝড় তোলা সম্ভব? তবে তাতেও রয়েছে নিয়ম। রইল সেই ডিপি বদলের টিপস।

Advertisement

১. মনে রাখবেন, বিচ্ছেদ মানেই যে সে আপনাকে ভুলে গিয়েছে তা কিন্তু নয়। চেনা রাস্তায় হাঁটলে, মন খারাপের রাতে তাঁর আপনার কথা মনে পড়তে বাধ্য। তখন সে নিশ্চয়ই ঢুঁ মারে আপনার প্রোফাইলে। এটাকেই আপনি কাজে লাগাতে পারেন অস্ত্র হিসেবে। সরিয়ে দিন নিজের প্রোফাইল ছবি। প্রাক্তন বুঝতে পারবে না আপনি তাঁকে ব্লক করেছেন, নাকি অন্য কিছু। হাজারও প্রশ্ন ভিড় করবে তাঁর মাথায়। মনে রাখবেন, নীরবতার থেকে বড় অস্ত্র আর হয় না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২. এমন ছবি দিন ডিপিতে যেখানে আপনাকে সম্পূর্ণ দেখা যাচ্ছে না। আলো-আঁধারি ছবির কোথাও শুধু আপনার চোখ দেখা যাচ্ছে, অথবা শুধুই ছায়া। এই ছবি প্রাক্তনের মনে জন্ম দেবে রহস্যের। সে বুঝে উঠতে পারবে না, আপনার জীবনে ঠিক কী চলছে, আপনাকে নিয়েই ভাবতে থাকবে সে।

Advertisement

৩. নতুন নতুন ছবি পোস্ট করুন। কিন্তু তা যেন কোনওভাবেই সেলফি না হয়। লং শটের ছবি পোস্ট করুন। অন্যের তোলা ছবি পোস্ট করলে প্রাক্তনের মনে প্রশ্ন জাগবে, তাহলে কি আপনি নতুন সম্পর্কে জড়িয়েছেন? যদি বিচ্ছেদের পরও আপনার প্রতি তাঁর আকর্ষণ থাকে, তাহলে ক্রমাগত এই ধরনের ছবি দেখলে সে নিজেই আপনার সঙ্গে যোগাযোগ করবে।

৪. নিজে তার কাছে সম্পূর্ণ অচেনা হয়ে যান। কখনও ছবি দিন, কখনও আবার আচমকাই তা মুছে ফেলুন। যাতে আপনার মাথায় কী চলছে তা কোনওভাবেই আন্দাজ করতে না পারে প্রাক্তন।

৫. বিচ্ছেদের যন্ত্রণায় অধিকাংশই মুষড়ে পড়েন। যার প্রভাব পড়ে চেহারায়। মন থেকে ভেঙে পড়লেও তা বুঝতে দেবেন না প্রাক্তনকে। সোশাল মিডিয়ায় আপলোড করুন হাসিখুশি, আত্মবিশ্বাসী ছবি। বুঝিয়ে দিন, তাঁর চলে যাওয়ায় আপনার বিশেষ ক্ষতি হয়নি।

৬. মানুষ একা থাকতে ভয় পায় না। কিন্তু কাছের মানুষ তাঁকে ছাড়া ভালো আছে, এটা মানতে পারেন না কেউই। এমন ধরনের ছবি পোস্ট করুন যাতে বোঝা যায়, আপনি আনন্দে আছেন। জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করছেন।

৭. এমন কিছু ছবি আপলোড করুন যা আপনার প্রাক্তনকে পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাবে। একমুহূর্তে চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে একসঙ্গে কাটানো সময়। সে ভাবতে শুরু করবে, আপনি হয়তো তাঁকে মিস করছেন। স্মৃতির ফাঁদে পড়ে সে ফিরতেও পারে আপনার কাছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.