Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Ayushman Bharat

বিজেপি সরকার গড়লেই মিলবে ‘আয়ুষ্মান ভারতে’র সুবিধা! জানুন আবেদনের পদ্ধতি

এই প্রকল্পের সুবিধা পাবেন কারা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৭:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৭:২৪

options
link
বিজেপি সরকার গড়লেই মিলবে ‘আয়ুষ্মান ভারতে’র সুবিধা! জানুন আবেদনের পদ্ধতি zoom
আবেদন করলে সঙ্গে সঙ্গে হাতে পাবেন আয়ুষ্মান ভারত হেলথ কার্ড! জানুন কী কী তথ্য লাগবে
Advertisement

২০১৮ সালে দেশবাসীর কথা মাথায় রেখে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু করেছিল কেন্দ্র। কিন্তু তৎকালীন তৃণমূল সরকার বিরোধিতা করায় বাংলায় তা কার্যকর হয়নি। পরিবর্তে রাজ্যের তরফে চালু করা হয়েছিল স্বাস্থ্যসাথী। তবে ছাব্বিশে বাংলায় রাজনৈতিক পালাবদল ঘটেছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। ফলে মনে করা হচ্ছে, প্রতিশ্রুতি অনুযায়ী এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের বাসিন্দারা। চলুন এখন জেনে নেওয়া যাক, এই প্রকল্পের জন্য আবেদনের পদ্ধতি, কারা এর সুবিধা পাবেন এবং কোন কোন ক্ষেত্রে মিলবে সুবিধা।

আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদনের পদ্ধতি

Advertisement

১. প্রথমেই চলে যান PMJAY পোর্টালে। অথবা ডাউনলোড করে নিন Ayushman App। সেখানে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। এরপর আধার অথবা রেশন কার্ডের নম্বর দিয়ে দেখতে হবে আপনি আদৌ যোগ্য কি না।

২. যোগ্য হলে ই-কেওয়াইসি সম্পন্ন করুন। ওটিপি সাবমিট করুন।
৩. ডাউনলোড করে নিন নিজের আয়ুষ্মান ভারত কার্ড।

কারা আবেদনের যোগ্য

১. ভূমিহীন এবং দিনমজুর পরিবার
২. তফশিলি জাতি ও উপজাতি পরিবার
৩. কাঁচা ও এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার
৪. পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত কোনও উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই এমন
৫. ৭০ উর্ধ্ব সকলে আয় নির্বিশেষে

কোন কোন পরিষেবা মিলবে

১. যোগ্য পরিবারকে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা
২. কার্ডের তালিকাভু্ক্ত হাসপাতালে ভর্তির জন্য নগদের প্রয়োজন নেই, অর্থাৎ ক্যাশলেস চিকিৎসা
৩. চিকিৎসা, পরীক্ষা, অপারেশন ও ওষুধের খরচ
৪. ভর্তি হওয়ার আগের ৩ দিন থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচ

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.