Relationship Tips

আবেগহীন যুবকরাই চুম্বকের মতো আকর্ষণ করে মেয়েদের! নেপথ্যে লুকিয়ে জটিল অঙ্ক

আসলে সম্ভাবনার মোহেই আটকে পড়ে মেয়েরা।  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ২১:৪২

options
link
আবেগহীন যুবকরাই চুম্বকের মতো আকর্ষণ করে মেয়েদের! নেপথ্যে লুকিয়ে জটিল অঙ্ক
আবেগহীন যুবকরাই চুম্বকের মতো আকর্ষণ করে মেয়েদের!

ভালোবাসা এক খেপাটে জুয়ার নেশা…। পাবো না জেনেও এক বুক ভালোবাসা নিয়ে যে অপেক্ষা করে, সে জানে এর গভীরতা। আত্মসম্মান হারিয়ে ফেলেও শুধু ভালোবাসার জন্য বারবার মানুষ চাতক পাখি হয়। পছন্দের মানুষটা আবেগহীন জেনেও নিজের অনুভূতি তাঁকে বোঝাতে কসরতে একবিন্দুও কার্পণ্য করে না। এই প্রবণতা বেশি দেখা যায় মহিলাদের মধ্যেই। কিন্তু জানেন কেন হয় এমনটা?

Advertisement
Romantic Minimalism is the new trend for Gen Z couple
আবেগহীন যুবকরাই চুম্বকের মতো আকর্ষণ করে মেয়েদের

বিশেষজ্ঞদের মতে, আবেগহীন যুবকরা আসলে চুম্বকের মতো আকর্ষণ করে মেয়েদের।  এই ধরনের যুবকেরা আসলে বড্ড এলোমেলো। এদের কথা বলার ধরণ, রসবোধ আর পাঁচজনের থেকে আলাদা। এদের চিন্তাভাবনা করা, নেতৃত্ব দেওয়ার ধরণও আলাদা। জটিল পরিস্থিতি মোকাবিলায় এরা পারদর্শী। যা মেয়েদের মনে জায়গা দখলে ম্যাজিকের মতো কাজ করে। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে, এরা আপনার সবটা জানলেও নিজেকে কখনই উজার করে দেয় না। আজ হয়তো দীর্ঘক্ষণ কথা বলল, আপনার মনে হল খোলা বইয়ের মতো সবটা পড়ে ফেলেছেন। কাল সকালেই দেখলেন তাঁর একটা অন্য রূপ। দুটো মানুষ যে এক, তা মানতেই আপনার অনেকটা সময় কেটে যাবে, যা তৈরি করবে কৌতুহলের। আর এই কৌতুহলই বাড়িয়ে দেয় আকর্ষণ। 

Advertisement
Love-7
আবেগহীন যুবকরাই চুম্বকের মতো আকর্ষণ করে মেয়েদের

হয়তো দিনভর জুড়ে থাকলেও আপনি তাঁর কাছে স্রেফ বন্ধু। কেউ কেউ প্রেমিকার তকমা দিলেও কমিটমেন্ট দেওয়ার ‘ভুল’ এরা করে না। কারণ এরা থেকে যাওয়ায় বিশ্বাসী নয়। আর এই ছেড়ে যাওয়ার প্রবণতার কারণেই সঙ্গীর মনে ঝড় ওঠে। এই ভালোবাসা আকর্ষণ ভুল জেনেও নিজেরে সরিয়ে আনতে পারে না অধিকাংশই। আসলে যে থেকে যায়, একটা সময়ের পর সঙ্গী তাঁকে হারিয়ে ফেলার ভয়ও হারিয়ে ফেলে। মন যখনই বুঝে যায় এ তো থাকবেই, তখনই চলে আসে দায়সারা ভাব। আর যে থাকবে না, যাকে আটকে রাখা যাবে না মন জানে, সে যদি থেকে যায়? এই সম্ভাবনার মোহেই আটকে পড়ে মেয়েরা।  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.