Relationship Tips

নারীর তীক্ষ্ণ স্মৃতিতেই চাপে পড়েন পুরুষরা, কীভাবে মনে রাখেন? ব্যাখ্যা দিলেন বিশেষজ্ঞরা

বউয়ের বকুনি খাননি, এমন বিবাহিত পুরুষ বোধহয় দুনিয়ায় বিরল। আর সেই বকুনির সিংহভাগ জুড়ে থাকে ‘ভুলে যাওয়া’র খতিয়ান। বিয়ের তারিখ, শাশুড়ির জন্মদিন কিংবা কোন বছর পুজোয় কী শাড়ি দেওয়া হয়েছিল— পুরুষদের স্মৃতি যেখানে আবছা, মহিলারা সেখানে একেবারে নিখুঁত। ব্যাপারটা ঠিক কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৭:৪৪

options
link
নারীর তীক্ষ্ণ স্মৃতিতেই চাপে পড়েন পুরুষরা, কীভাবে মনে রাখেন? ব্যাখ্যা দিলেন বিশেষজ্ঞরা
পুরুষদের স্মৃতি যেখানে আবছা, মহিলারা সেখানে একেবারে নিখুঁত। নেপথ্যে কী?

বউয়ের বকুনি খাননি, এমন বিবাহিত পুরুষ বোধহয় দুনিয়ায় বিরল। আর সেই বকুনির সিংহভাগ জুড়ে থাকে ‘ভুলে যাওয়া’র খতিয়ান। বিয়ের তারিখ, শাশুড়ির জন্মদিন কিংবা কোন বছর পুজোয় কী শাড়ি দেওয়া হয়েছিল— পুরুষদের স্মৃতি যেখানে আবছা, মহিলারা সেখানে একেবারে নিখুঁত। অনেকেরই মনে প্রশ্ন জাগে, তবে কি স্ত্রীদের স্মৃতিশক্তি কম্পিউটারের চেয়েও ফাস্ট? অ্যানিভার্সারি ভুলে যাওয়া পুরুষদের স্বস্তি দিয়ে এই রহস্যের পর্দা তুললেন স্নায়ুবিজ্ঞানীরা।

Advertisement
Relationship Tips: Why Do Women Remember Everything?
প্রতীকী ছবি

স্নায়ুবিজ্ঞানীরা বলছেন, নারী ও পুরুষের মস্তিষ্ক গঠনে বিশাল কোনও ফারাক নেই। অথচ মূল খেলটা খেলে ‘সোশালাইজেশন’। ছোটবেলা থেকেই মেয়েদেরকে সম্পর্কের সুতো ধরে রাখার কৌশল শেখানো হয়। ধীরে ধীরে তারা হয়ে ওঠে পরিবারের ‘মেমরি কিপার’ বা স্মৃতিরক্ষক। অন্যদিকে, পুরুষদের মস্তিস্ক অন্য বিষয় নিয়ে ব্যস্ত থাকে। একইভাবে যদি পুরুষদেরও কোনও বিশেষ বিষয়ে উৎসাহিত করা যায়, তবে তারাও সমান পারদর্শী হতে পারত।

Advertisement

মুম্বইয়ের এক হাসপাতালের নিউরোলজিস্ট ড. শীতল গোয়েলও এই বিষয়ে একমত। তাঁর মতে, শব্দের ব্যবহার, কথোপকথন মনে রাখা বা আবেগের সঙ্গে জড়িত কোনও ঘটনা স্মরণে রাখার ক্ষেত্রে মহিলারা কিছুটা এগিয়ে থাকেন। একে বিজ্ঞানের ভাষায় বলে ‘ভার্বাল মেমরি’। কিন্তু তার মানে এই নয় যে, নারীদের সামগ্রিক স্মৃতিশক্তি পুরুষদের চেয়ে বেশি।

Advertisement
Relationship Tips: Why do women remember every detail?
প্রতীকী ছবি

আসল বিষয়টি হল মনোযোগ। মানুষ সেটাই মনে রাখে, যেটাতে সে বেশি গুরুত্ব দেয়। মহিলারা সম্পর্কের দেখভাল বা পারিবারিক বন্ধনের দিকে বেশি নজর দেন। তাই তাঁদের মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ক এই বিষয়গুলি মনে রাখতে বেশি সক্রিয় হয়ে ওঠে।

তবে পুরুষদেরও একটা প্লাস পয়েন্ট আছে বইকি! গবেষণায় দেখা গিয়েছে, রাস্তাঘাট চেনা, দিক নির্ণয় বা জ্যামিতিক নকশার মতো স্থানিক স্মৃতি বা ‘স্পেশিয়াল মেমরি’র ক্ষেত্রে আবার পুরুষদের পারদর্শিতা বেশি।

তাই বলা যায়, স্মৃতিশক্তির এই লড়াইয়ে কেউ কম বা বেশি নয়। পুরোটাই অভ্যাস ও অভিরুচির খেলা। কাজেই আগামী দিনে অ্যানিভার্সারির তারিখ ভুলে গিয়ে নিজেকে হীনমন্য মনে করার কোনও প্রয়োজন নেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.