সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেক্সট জেনারেশন স্মার্টফোন Galaxy C9 বাজারে আনছে Samsung৷ দক্ষিণ কোরীয় সংস্থাটির নয়া স্মার্টফোনের ফার্স্ট লুক ও ফিচার ফাঁস হয়ে গিয়েছে টুইটারে৷ একইসঙ্গে ফাঁস হয়ে গিয়েছে গ্যালাক্সি ‘সি ৯ প্রো’-মডেলের ছবিও৷
প্রথম ছবি দেখে অবশ্য কোনও মডেলরই ফিচার বোঝার বিশেষ উপায় নেই৷ তবে একটি চিনা ওয়েবসাইটের দাবি, সি ৯ মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর, ৬ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা৷
ওয়েবসাইটটির আরও দাবি, অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো আপডেট-নির্ভর সি ৯ হ্যান্ডসেটটির ব্যাটারি ৪০০০ এমএএইচ-এর হতে পারে৷ ১৮৫ গ্রাম ওজনের এই মডেলটি ফোর-জি এলটিই সাপোর্টেড৷ ইউজারদের ডেটা সুরক্ষিত রাখতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি৷ সি ৯ প্রো হ্যান্ডসেটের ফিচার জানতে হলে আরও কয়েকদিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই৷
আরও পড়ুন:
দু’টি নতুন বাজেট স্মার্টফোন আনল Intex
স্মার্টফোন নয়, Nokia বাজারে আনছে অ্যান্ড্রয়েড ট্যাবলেট
WhatsApp-কে টেক্কা দিতে চলে এসেছে Google Allo
সর্বশেষ খবর
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের দাবি শোভনদেবের, স্পিকারকে ‘সুপ্রিম’ ডেডলাইন
-
প্রশ্নের মুখে SIR, স্থগিতাদেশ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি প্রাক্তন নৌসেনা প্রধান-সহ ২০০০ জনের
-
জেড প্লাসের বদলে শুধুই হাউস গার্ড! নিরাপত্তা প্রত্যাহারের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক
-
ভিনিদের আগেই শহরে আসছেন নিরাপত্তারক্ষীরা, ব্রাজিল ম্যাচের দায়িত্বে বিশ্বকাপের রেফারি
-
পুরুলিয়াতে তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম, শিল্পতালুক রঘুনাথপুরে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের