সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রিডমের অভিজ্ঞতা ছিলই৷ এবার সস্তায় স্মার্টফোন দিতে এগিয়ে এল আরও এক কোম্পানি ৷ চ্যাম্পওয়ান নামে এক অনামা সংস্থা ব্যবহারকারীদের হাতে এই দামে ফোন তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷
এর আগে রিংগিং বেলস নামে এক কোম্পানি ২৫১ টাকায় স্মার্টফোন তুলে দিয়েছিল৷ ফ্রিডম নামে সেই ফোনের জন্য ছিল বিপুল চাহিদা৷ চাহিদার সঙ্গে পাল্লা দিতে না পেরেই সমালোচনার মুখে পড়েছিল কোম্পানিটি৷
সে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এই কোম্পানিটি অবশ্য সস্তায় ফোন দেওয়ার কথা ঘোষণা করেছে তাদের ওয়েবসাইটে৷ ChampOne C1 নামে যে ফোনটি তারা এই দামে দেওয়ার কথা জানিয়েছে, সেটির আসল দাম প্রায় ৮ হাজার টাকা৷ তবে ২ সেপ্টেম্বর প্রথম ফ্ল্যাশ সেল উপলক্ষে ৫০১ টাকায় ফোনটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি৷ তার জন্য ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নেওয়ারও ব্যবস্থা করা হয়েছে৷ তবে প্রত্যাশিতভাবেই চাহিদার কারণে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কিছু অসুবিধা হচ্ছে বলেও ব্যবহারকারীদের অভিযোগ৷
কী কী থাকছে এই ফোনে?
ডিসপ্লে- ৫.০০ ইঞ্চি
স্টোরেজ-১৬ জিবি
প্রসেসর- ১.৩ গিগা হার্জ
ব়্যাম-২ জিবি
রিয়ার ক্যামেরা- ৮ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা- ৫ মেগাপিক্সেল
ওএস- অ্যান্ড্রয়েড ৫.১
ব্যাটারি- ২৫০০এমএএইচ
এছাড়া থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও৷
সাম্প্রতিক অতীতে সস্তায় স্মার্টফোন দেওয়ার হিড়িক দেখা গিয়েছে বিভিন্ন কোম্পানিগুলির মধ্যে৷ যোধপুরের এই কোম্পানিটিও নেমেছে সেই প্রতিযোগিতায়৷ তবে পুরোটাই ফ্ল্যাশ সেলের খাতিরে৷ বিশ্বস্ত থাকার জন্য টোল ফ্রি নম্বরও দিয়ে দিয়েছে সংস্থাটি৷ ফোনটি হোম ডেলিভারি দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
বর্ণবিদ্বেষের বেদনা থেকে ভালোবাসার চাষ, ফুটবলের লতায়পাতায় বিশ্বগ্রাম
-
ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয়, তৃণমূলের দুই শিবিরকেই ২১ জুলাইয়ে ‘না’ পুলিশের
-
৩৬ বছর আগে কাশ্মীরি পণ্ডিত নার্সকে ধর্ষণের পরে খুন! অবশেষে চার্জশিট পেশ ইয়াসিন মালিকের বিরুদ্ধে
-
জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারের আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাই কোর্টে অতীন
-
চল্লিশে অবসর ভেঙে প্রত্যাবর্তন, খালি হাতেই ফের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নয়্যার