Elon Musk

বিশ্বজুড়ে ফের স্তব্ধ এক্স, প্রবল হয়রানির শিকার হয়ে মাস্ককে তুলোধোনা করছেন ইউজাররা

সোমবার সন্ধ্যায় আচমকাই ইউজাররা দেখেন, নতুন কিছু পোস্ট করা যাচ্ছে না। রিফ্রেশ করতেই দেখা যায়, 'Something went wrong'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ২০:৫৮

options
link
বিশ্বজুড়ে ফের স্তব্ধ এক্স, প্রবল হয়রানির শিকার হয়ে মাস্ককে তুলোধোনা করছেন ইউজাররা
ফাইল ছবি।

বিশ্বজুড়ে স্তব্ধ এলন মাস্কের এক্স (X)। সোমবার সন্ধ্যায় আচমকাই ইউজাররা দেখেন, নতুন কিছু পোস্ট করা যাচ্ছে না। রিফ্রেশ করতেই দেখা যায়, ‘Something went wrong’। এরপর অন্যান্য প্লাটফর্মে বিষয়টা জানিয়ে এলন মাস্কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ইউজাররা। যদিও কী সমস্যা, কতক্ষণে মিটবে, তা এখনও জানা যায়নি। এবিষয়ে এখনও এক্সের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

Advertisement

 

Advertisement
এক্স হ্যান্ডেলে ঢুকলেই দেখাচ্ছে, ‘Something went wrong’

 

Advertisement

সময়ের সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়া নির্ভর হয়ে উঠেছে জীবন। সামান্য সময় পেলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে নজর রাখেন সকলে। মিনিটে মিনিটে আপডেট চেক যেমন করেন তেমন নিজের তথ্যও পোস্ট করেন। সোমবার সন্ধ্যায় সেরকমই এক্স হ্যান্ডেলে ঢুঁ মারতে গিয়ে ইউজাররা দেখেন,  লগ ইন করা যাচ্ছে না। যাদের অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, তাঁদের ক্ষেত্রেও সমস্যা দেখা যায়। কোনও কিছু পোস্ট করা যাচ্ছে না। রিফ্রেশ করলেই দেখায়, ‘Something went wrong’। সকলেরই সমস্যা হচ্ছে কি না তা জানতে কেউ ইনস্টাগ্রাম, কেউ ফেসবুকে বিষয়টা জানান। তাতেই বোঝা যায় এই সমস্যায় বিশ্বের সমস্ত ইউজারই।

অধিকাংশই এক্স কর্তা এলন মাস্কের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। কতক্ষণে সমস্যার সমাধান হবে, তা জানতে চেয়েছে। যদিও কতক্ষণে সমস্যা মিটবে তা জানা যায়নি। তবে সূত্রের খবর, সংস্থার তরফে কাজ শুরু করা হয়েছে। অবিলম্বে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.