Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Makeup Kit

শখের মেকআপ কিট কি দ্রুত নষ্ট হচ্ছে? জানুন কীভাবে দীর্ঘদিন ভালো রাখবেন

লিপস্টিক থেকে ফাউন্ডেশন— মেকআপ কিট সাজাতে আমরা অনেকেই প্রচুর টাকা খরচ করি। কিন্তু শুধু কিনলেই তো হবে না, সেইসব মূল্যবান উপকরণের সঠিক যত্ন নেওয়াও সমান জরুরি। সামান্য অসাবধানতায় দামি প্রোডাক্ট দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আপনার সাধের মেকআপ কিট কীভাবে দীর্ঘদিন নতুনের মতো রাখবেন, রইল তার সহজ কিছু উপায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৭:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৭:০৮

options
link
শখের মেকআপ কিট কি দ্রুত নষ্ট হচ্ছে? জানুন কীভাবে দীর্ঘদিন ভালো রাখবেন zoom
মেকআপ কিট কীভাবে দীর্ঘদিন নতুনের মতো রাখবেন?

সাজগোজ করতে পছন্দ করেন না, এমন নারী খুঁজে পাওয়া ভার। লিপস্টিক থেকে ফাউন্ডেশন— মেকআপ কিট সাজাতে আমরা অনেকেই প্রচুর টাকা খরচ করি। কিন্তু শুধু কিনলেই তো হবে না, সেইসব মূল্যবান উপকরণের সঠিক যত্ন নেওয়াও সমান জরুরি। সামান্য অসাবধানতায় দামি প্রোডাক্ট দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আপনার সাধের মেকআপ কিট কীভাবে দীর্ঘদিন নতুনের মতো রাখবেন, রইল তার সহজ কিছু উপায়।

Guide to Storing Your Makeup Kit
প্রতীকী ছবি

মেকআপের প্রধান শত্রু হল বিরূপ আবহাওয়া। রোদ বা খুব বেশি আর্দ্রতা মেকআপের গুণমান নষ্ট করে দেয়। সাধারণ তাপমাত্রায় মেকআপ বক্স রাখা সবচেয়ে নিরাপদ। আর্দ্র জায়গায় মেকআপ রাখলে তাতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। অন্যদিকে, কড়া রোদে তরল ফাউন্ডেশন বা কনসিলার জমাট বেঁধে বা ফেটে নষ্ট হয়ে যায়। তাই সরাসরি সূর্যালোক পৌঁছায় না এমন ঠান্ডা ও শুকনো জায়গায় নিজের রূপটানের ডালাটি সাজিয়ে রাখুন।

Advertisement

পরিচ্ছন্নতা মেকআপ টিকিয়ে রাখার অন্যতম চাবিকাঠি। মেকআপ ব্রাশ বা স্পঞ্জ ব্যবহারের পর যদি নোংরায় ফেলে রাখেন, তবে তা ত্বকের ক্ষতি তো করবেই, সাথে সাথে ব্রাশের আয়ুও কমাবে। তাই নিয়মিত ব্রাশ এবং বিউটি ব্লেন্ডার ধুয়ে পরিষ্কার করা দরকার। তবে মনে রাখবেন, পরিষ্কার করার পর জল যেন কোনওভাবেই না থাকে। সম্পূর্ণ শুকনো ব্রাশই ব্যবহারযোগ্য।

Tips to Storing Your Makeup Kit Effectively
প্রতীকী ছবি

মেকআপ ব্যবহারের সময় চাই বাড়তি সতর্কতা। অনেক সময় হাত থেকে পড়ে গিয়ে দামি পাউডার বা আইশ্যাডো প্যালেট ভেঙে যায়। এতে পুরো জিনিসটিই ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তাই ব্যবহারের পর কিটটি সাবধানে নিরাপদ জায়গায় তুলে রাখা উচিত।

সবশেষে বলা যায়, সঠিক গোছগাছ। সব মেকআপ এক জায়গায় গুলিয়ে না ফেলে আলাদা আলাদা ব্যাগ বা পাউচ ব্যবহার করুন। বিশেষ করে ব্রাশ রাখার জন্য আলাদা ব্যাগ থাকলে সেটির তন্তুগুলো অনেকদিন নরম থাকে। মেকআপ ব্যবহারের আগে যেমন মুখ পরিষ্কার করা জরুরি, ঠিক তেমনই ভালো ব্র্যান্ডের মেকআপ রিমুভার দিয়ে দিনশেষে তা তুলে ফেলাও বাধ্যতামূলক। মনে রাখবেন, সরঞ্জামের যত্নেই লুকিয়ে আছে আপনার সুন্দর হওয়ার ম্যাজিক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.