Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Yuva Sathi

এবার অনলাইনেই যুবসাথীর ফর্মপূরণের সুযোগ, ক্যাম্পে চাপ কমাতে বড় পদক্ষেপ নবান্নর

পদ্ধতি জেনে নিয়ে চটপট আবেদন করে ফেলুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৬:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৬:২৭

options
link
এবার অনলাইনেই যুবসাথীর ফর্মপূরণের সুযোগ, ক্যাম্পে চাপ কমাতে বড় পদক্ষেপ নবান্নর zoom
ফাইল ছবি।

যুবসাথীর (Yuva Sathi) আবেদন প্রক্রিয়া শুরু হতেই ক্যাম্পগুলোতে উপচে পড়ছে ভিড়। রাজ্যের দু-এক জায়গায় ভিড়ের কারণে অশান্তির পরিবেশও তৈরি হয়েছিল। সেই কারণেই ক্যাম্পের চাপ কমাতে এবার বড় পদক্ষেপ নবান্নর। এবার অনলাইনেই যুবসাথীর ফর্ম পূরণ করা যাবে। অর্থাৎ ক্যাম্পে লাইনে না দাঁড়িয়েই যুবসাথীতে নথিভুক্ত করতে পারবেন নিজের নাম।

ব্যাপারটা ঠিক কী? বেকার ভাতা ‘যুবসাথী’ প্রকল্প ঘোষণা করেই রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের ভিত্তিতে ক্যাম্প চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছিল, অনলাইন থেকে যদি কেউ ফর্ম ডাউনলোড করেন, সেটিও পূরণ করে জমা দিতে হবে ক্যাম্পেই। কিন্তু শুরুর দিনেই ক্যাম্পগুলিতে যে জনসমুদ্র দেখা গিয়েছে, তাতেই বড়সড় সিদ্ধান্ত দিল নবান্ন। এবার অনলাইনেই পূরণ করা যাবে যুবসাথীর ফর্ম।

Advertisement

কীভাবে আবেদন করবেন? প্রথমে চলে যান https://apas.wb.gov.in – এই ওয়েবসাইটে। সেখানেই পেয়ে যাবেন ‘ক্লিক টু অ্যাপ্লাই’। সেখানে ক্লিক করলে খুলবে আরেকটি পেজ। সেখানে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রার করতে হবে। তারপর মিলবে ফর্ম। অনলাইনে যাবতীয় নথি দিয়ে সাবমিট করলেই আপনার কাজ শেষ। সবশেষে আবেদনপত্রটি ডাউনলোড করে রাখতে হবে। 

প্রথমে চলে যান https://apas.wb.gov.in – এই ওয়েবসাইটে। সেখানেই পেয়ে যাবেন ‘ক্লিক টু অ্যাপ্লাই’। সেখানে ক্লিক করলে খুলবে আরেকটি পেজ। সেখানে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রার করতে হবে। তারপর মিলবে ফর্ম।

প্রসঙ্গত, এই প্রকল্পের সুবিধা পেতে ২১ থেকে ৪০ বছর বয়সী হতে হবে। যদি কোনওরকম স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে কোনও সমস্যা নেই। তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্যকোনও জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন, তাহলে যুবসাথীর (Yuva Sathi) সুবিধা মিলবে না। প্রাথমিকভাবে পাঁচবছর প্রতিমাসে এই টাকা পাবেন। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর। উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ তারিখ অবধি চলবে এই ক্যাম্প। সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আধিকারিকরা থাকবেন। সেখানেই প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করা যাবে। সঙ্গে সঙ্গে মিলবে রসিদও।  

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.