দিশা ইসলাম, সল্টলেক: কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা। মহিলার অ্যাকাউন্ট থেকে উধাও ২ লক্ষ ৩০ হাজার টাকা। ঝাড়খণ্ড থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ।
জানা গিয়েছে, সম্প্রতি এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। তিনি জানান, একটি অপরিচিত নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। অপরপ্রান্ত থেকে বলা হয়, তাঁর অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করতে হবে। বিশ্বাস করে অপরিচিত ওই ব্যক্তিকে যাবতীয় তথ্য দেন ওই মহিলা। কিছুক্ষণের মধ্যেই ভাঙে ভুল। বুঝতে পারেন কী বিরাট বিপদ ঘটেছে। দেখেন অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে ২ লক্ষ ৩০ হাজার টাকা। এর পরই বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন মহিলা।
অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালীন সাইবার ক্রাইম থানার পুলিশ অপরাধীকে শনাক্ত করেন। জানতে পারেন, ঝাড়খণ্ডের ধানবাদ থেকে এই জালিয়াতি করা হয়েছে। এর পরই অভিযান চালিয়ে এই অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে জিৎ পাণ্ডে নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, বারবার পুলিশ ও প্রশাসনের তরফে আমজনতাকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে কোনওভাবে অপরিচিত কারও কাছে যেন ব্যাঙ্কের তথ্য না দেওয়া হয়। তা সত্ত্বেও বারবার একইভুল করেন অনেকে। যার মাশুলও গুণতে হয়।
সর্বশেষ খবর
-
হবু সন্তানের ‘অদ্ভুত’ নাম রেখেছেন শোভন, নিজেই অবাক অন্তঃসত্ত্বা সোহিনী!
-
উপস্থিতির হার নিয়ে উত্তপ্ত সুরেন্দ্রনাথ ল কলেজ, রাতভর ঘেরাও ভাইস প্রিন্সিপাল, নেই আলো-জল
-
‘ভালো চা খাইয়েছে, কোনও দাবি মানা হয়নি’, কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলনে হুঁশিয়ারি ওয়াংচুকের
-
‘আমরাই গরমিল খুঁজে বার করেছি’, বয়স বিতর্কে বিধায়কের মন্তব্যের পালটা সৌরভের
-
তিনদিনের ভারত সফরে দিল্লিতে পুতিন, ব্রিকসের আগে শুক্রেই মোদির সঙ্গে বৈঠক, বড় বার্তার অপেক্ষায় বিশ্ব