Google

‘আপনি কি রোবট’, চেনা প্রশ্ন আর করবে না গুগল! এবার এই পন্থায় মানুষ চিনবে টেক জায়ান্ট

নয়া পন্থা ঘিরে সমালোচনাও শুরু হয়েছে। অনেকেই গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও গুগলের আশ্বাস, নয়া ফিচারে ইউজারদের গোপনীয়তা লঙ্ঘিত হবে না একেবারেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৬:১০

options
link
‘আপনি কি রোবট’, চেনা প্রশ্ন আর করবে না গুগল! এবার এই পন্থায় মানুষ চিনবে টেক জায়ান্ট
ছবি এআই নির্মিত।

ক্যাপচা সিস্টেমের সঙ্গে আমরা সকলেই পরিচিত। কিন্তু এতদিনের চেনা সেই পদ্ধতিতে এবার বদল আনতে চলেছে গুগল। কারণ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে বটের সংখ্যা। ক্লাউডফ্লেয়ারের সিইও ম্যাথু প্রিন্স তো দাবি করেছেন, মানুষের চেয়ে বট বেশি ইন্টারনেটে। আর তাই পরিস্থিতির মোকাবিলায় নয়া পদক্ষেপ গুগলের।

Advertisement

কী সেই নয়া পদক্ষেপ? নতুন সিস্টেম শুরু হলে ব্রাউজার আপনার ক্যামেরা অ্যাক্সেস করার অনুমতি চাইবে। এবং তারপর আপনার হাতের নড়াচড়ার একটি সংক্ষিপ্ত ভিডিও রেকর্ড করে বিশ্লেষণের জন্য গুগলের কাছে পাঠায়। এরপর সিস্টেম ২১ রকমের হ্যান্ড-ল্যান্ডমার্ক বিশ্লেষণ করে বলে দেবে আপনি সত্যিকারের মানুষ কিনা! তবে গুগল জানিয়ে দিয়েছে, এর সঙ্গে কোনওভাবেই ইউজারের পরিচয়ের কোনও সম্পর্ক নেই। কোনওভাবেই অডিও রেকর্ড করা হবে না। এবং যাচাই পর্ব শেষ হলেই ভিডিওটিও মুছে দেওয়া হবে। ফলে এর মাধ্যমে কোনও বিপত্তি ঘটার সম্ভাবনা নেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরই পাশাপাশি সংস্থা জানিয়েছে, এই ফিচার একেবারেই ঐচ্ছিক। এটা মোটেই ইমেজ ও অডিও চ্যালেঞ্জকে প্রতিস্থাপিত করবে না। অর্থাৎ ‘বাস চিহ্নিত’ করুন বলে ন’টি ছবির মধ্যে বাসের ছবিগুলিকে আলাদা করার মতো চেনা প্রক্রিয়া এখনও থাকছে। যাঁরা এই হাতের ভিডিও করতে রাজি হবেন না, তাঁরা পুরনো পন্থা অবলম্বন করেই নিজের ‘মনুষ্যত্বে’র পরিচয় দিতে পারবেন।

Advertisement

কিন্তু কেন এমন নয়া ফিচার আনল গুগল? জানা যাচ্ছে, ছবি চিহ্নিত করার যে প্রক্রিয়া তা অটোমেটেজ টুলস দিয়ে মুহূর্তে করে দিচ্ছে বট! কিন্তু হাতের নাড়াচাড়ার মতো ভঙ্গি একেবারেই মানুষোচিত ব্যাপার। তবে এই ঘোষণা ঘিরে সমালোচনাও হয়েছে। অনেকেই গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও গুগলের আশ্বাস, নয়া ফিচারে ইউজারদের গোপনীয়তা লঙ্ঘিত হবে না একেবারেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.