সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে ইলেকট্রনিক স্কুটারের। সেই কথা মাথায় রেখেই Vida VX2 লঞ্চ করল হিরো। বাজারে আসছে এর দুটি ভ্যারিয়্যান্ট, VX2 Plus ও VX2 Go। এর ডিজাইন যেমন নজর কাড়বে, তেমনই আরামদায়ক হবে সফর, যা সকলের মন কাড়বে বলেই আশাবাদী সংস্থা। কিন্তু কী কী ফিচার পাবেন হিরো-র এই Vida VX2-এ?

ব্যাটারি- Vida VX2 Go-এর প্রতি ঘণ্টায় শক্তি প্রয়োজন ২.২ কিলোওয়াট। যা একবার চার্জ দিলে চলবে ৯২ ঘণ্টা। এর আরেকটি ভ্যারিয়্যান্ট অর্থাৎ Vida VX2 Plus-এর ব্য়াটারি তুলনামূলক বড়। একবার চার্জ দিলে এটি যাবে ১৪২ কিলোমিটার।
ফিচার- Vida VX2-এর স্কুটারগুলোতে পাবেন একাধিক আকর্ষণীয় ফিচার। Vida VX2 Plus-এ পাবেন ৪.৩ ইঞ্চি TFT স্ক্রিন। Vida VX2 Go-এ পাবেন ৪.৩ ইঞ্চি এলসিডি ইউনিট। থাকছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা। মাত্র একঘণ্টায় হবে ৮০ শতাংশ চার্জ।

দাম- VX2 Plus-এর এক্স শোরুম প্রাইজ (BaaS) রাখা হয়েছে ৫৯, ৪৯০ টাকা। Vida VX2 Go-এর ক্ষেত্রে দাম রাখা হয়েছে ৬৪, ৯৯০ টাকা। BaaS প্ল্য়ান ছাড়া এক্স শোরুম প্রাইজ রাখা হয়েছে ৯৯, ৪৯০ টাকা ও ৬৪, ৯৯০ টাকা।
তাই যদি দীর্ঘদিন ধরে স্কুটি কেনার প্ল্য়ান করে থাকেন, তাহলে আপনার জন্য আদর্শ হতে পারে Hero-এর Vida VX2 স্কুটারগুলো। তাই দেরি না করে চটপট কিনে ফেলতেই পারেন।
সর্বশেষ খবর
-
উমার বড়ই প্রিয়, এই রঙের পোশাক পরে অষ্টমীর অঞ্জলি দিলেই পূরণ হবে মনোস্কামনা!
-
বলিহারি রিলের নেশা! ভাইরাল হতে চেয়ে ট্রেনের ইঞ্জিনে শাড়ি বেঁধে নাচলেন গৃহবধূ
-
কলকাতায় পৌঁছল ব্রাজিল টিম, শুক্রবার যুবভারতীতে অনুশীলনে নামবেন ভিনিরা
-
স্কুল চলাকালীন টেনে ঘুম! রাজস্থানে প্রিন্সিপালের কাণ্ড ভাইরাল, নিন্দার ঝড় নেটপাড়ায়
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা