Phone Lost from Train

চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়েছে ফোন? হঠকারিতা নয়, রয়েছে ফেরত পাওয়ার উপায়ও

ঝাঁপ দেওয়া বা চেন টানার মতো ভুল করবেন না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ১৫:২৮

options
link
চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়েছে ফোন? হঠকারিতা নয়, রয়েছে ফেরত পাওয়ার উপায়ও
চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়েছে ফোন? হঠকারিতা নয়, রয়েছে ফেরত পাওয়ার উপায়ও

প্রতিদিন কয়েকলক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। নিত্যযাত্রীদের অনেকরই প্রবণতা থাকে, দরজায় ঝুলে ঝুলে গন্তব্যে পৌঁছনোর। অনেকসময় আবার প্রবল ভিড়ের কারণে বাধ্য হয়েই ঝুলতে ঝুলতে সফর করতে হয়। আর সেই সময় যদি হাত থেকে টুক করে সাধের ফোনটি পড়ে যায় রেললাইনে! এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অনেকেই। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে কী করতে হবে, তা বুঝে উঠতে পারে না কেউ। ফলে কেউ ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন, কেউ ট্রেনের চেন টেনে বসেন। চলুন আজ জেনে নেওয়া যাক, এই পরিস্থিতিতে ঠিক কী করলে সহজেই ফিরে পাওয়া যেতে পারে ফোন।

Advertisement

১. ফোন রেল লাইনে পড়ে গেলে প্রথমেই যেখানে ফোনটি পড়ল, তার সামনের ইলেকট্রিক পোলের নম্বরটি নোট করুন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২. যে রুটে যাচ্ছেন সেই সেকশনের নম্বর মনে রাখুন।

Advertisement

৩. সহযাত্রীদের কারও সাহায্য নিয়ে ফোন করুন ১৮২/১৩৯ অথবা ১৫১২ নম্বরে। ফোনে ট্রেনের নম্বর, কোচের নম্বর, ইলেকট্রিক পোলের নম্বর-সহ বিস্তারিত তথ্য দিন।

৪. সঙ্গে সঙ্গে রেলের তরফে আরপিএফ বা জিআরপিকে পাঠানো হবে ঘটনাস্থলে। ফোনটি উদ্ধার করা হলে যাত্রীকে কাছের স্টেশনে ডেকে পাঠানো হবে।

৫. সচিত্র পরিচয়পত্র ও ফোনের মালিকানা প্রমাণ করতে পারলে সঙ্গে সঙ্গে ফিরে পাবেন সাধের ফোন।

অর্থাৎ বিপদে পড়লে মাথা ঠান্ডা রাখুন। হঠকারিতা করতে গিয়ে কখনওই নিজের বিপদ ডেকে আনবেন না। মনে রাখবেন, ঝাঁপ দিলে প্রাণহানির আশঙ্কা থাকে। আর জরুরি পরিস্থিতি ছাড়া ট্রেনের চেন টানা আইনত দন্ডনীয় অপরাধ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.