ইরান যুদ্ধের (Iran War) আঁচ পড়েছে ভারতেও। রণদুন্দুভি বাজলেই শান্তির পাশাপাশি যে জিনিসটা এক নিমেষে উধাও হয়ে যায়, তা হল ইন্টারনেট। ফলে রুদ্ধ হয়ে যায় তথ্যের প্রবাহ। কোটি কোটি মানুষের হাতে থাকা মোবাইল পরিণত হয় অকেজ যন্ত্রে। তথ্যহীনতার অন্ধকারে স্বাভাবিকভাবেই আতঙ্ক আরও দ্রুত ছড়ায়। কিন্তু এই সংকট ঘোচাতেই তৈরি হয়েছে বিশেষ কি ছু অ্যাপ (Essential Apps)। যেগুলি ইন্টারনেট ছাড়াই কাজ করে। বিপদের সময়ে এগুলিই হয়ে উঠতে পারে আপনার একমাত্র ভরসা।
আরও পড়ুন:
অরগ্যানিক ম্যাপ: এটি বিনামূল্যের, বিজ্ঞাপনমুক্ত জিপিএস নেভিগেশন অ্যাপ, যা ইন্টারনেট সংযোগ ছাড়াই সম্পূর্ণভাবে কাজ করে। ‘ওপেন-সোর্স’ প্রযুক্তির উপর ভিত্তি করে নির্মিত এই অ্যাপটি গাড়ি চালানো, সাইকেল চালানো এবং রাস্তাঘাটে হাঁটাচলা করার জন্য সহায়ক। মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলেও, জিপিএস স্যাটেলাইটের মাধ্যমে এই অ্যাপটি কাজ করতে থাকে।
ব্রিজফাই: এটি একটি মেসেজিং অ্যাপ। ব্লুটুথ নেটওয়ার্ক ব্যবহার করে এর মাধ্যমে বার্তা পাঠানো যায়। ১০০ মিটারের মধ্যে থাকা মোবাইলগুলি এই অ্যাপের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারে। বিশ্বব্যাপী ১২.৫ মিলিয়নেরও বেশি মানুষ এটি ব্যবহার করেন। রুশ-ইউক্রেন যুদ্ধের সময় যখন ইউক্রেনে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হয়ে পড়েছিল, তখন সে দেশের নাগরিকরা এটি ব্যবহার করতেন। তবে অ্যাপটিতে প্রথমবার লগইন করার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়।
পকেটপ্যাল এআই: চ্যাটজিপিটির মতো এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি অ্যাপ, যা ব্যবহারের জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় না। অফলাইনেই এই অ্যাপ ব্যবহার করে আপনি যে কোনও তথ্য জেনে নিতে পারেন। এটি ফাই, জেমা ২ এবং কুয়েন-এর মতো এআই মডেলগুলিকে সাপোর্ট করে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোনাল্ডোর বিয়ে ভেবে বাসরে হাজির হাজার হাজার ভক্ত, ভাইরাল ভিডিও দেখে কী বললেন সিআর৭?
-
ত্রিপুরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যু! ফের সীমান্তে সক্রিয় চোরাচালান?
-
‘চতুর্থ বিয়ের ভাবনা শুরু করছেন?’, ‘কেবিসি’র মঞ্চেও আমিরকে কটাক্ষ! ভাইরাল ভিডিও
-
ডেঙ্গুতে হাসপাতালে স্বরা ভাস্কর, জ্বর কমার পরেই কেন বাড়ে বিপদ? কোন লক্ষণে সতর্ক হবেন
-
ফের এনকাউন্টার যোগীরাজ্যে, পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত