PM Modi Video

মোদির ‘ফ্রেন্ডস’ ভিডিও মুছে দিল মেটা! ক্ষমা চেয়ে বার্তার পরেও কর্তাদের তলব কেন্দ্রের

মধ্যরাতে ভিডিও বার্তা দিয়ে দেশবাসীর মন জয় করে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে মোদির ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ১৬:৩৯

options
link
মোদির ‘ফ্রেন্ডস’ ভিডিও মুছে দিল মেটা! ক্ষমা চেয়ে বার্তার পরেও কর্তাদের তলব কেন্দ্রের
ভিডিও বার্তা দিয়ে দেশবাসীর মন জয় করে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মধ্যরাতে ভিডিও বার্তা দিয়ে দেশবাসীর মন জয় করে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই ভিডিওটিই মুছে দিল মেটা! মঙ্গলবার সকালে আচমকাই দেখা যায়, মোদির পোস্ট করা ভিডিও সোশাল মিডিয়ায় আর নেই। গোটা ঘটনায় শুরু হয় প্রবল বিতর্ক। যদিও ক্ষমা চেয়েছে মেটা। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, মেটা কর্তাদের তলব করেছে কেন্দ্র।

Advertisement

নিট প্রশ্ন ফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে বৃহস্পতিবার মাঝরাতে ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে মোদির ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়। লাইক পড়েছে দেড় কোটি! কমেন্ট জমা পড়েছে ১৩ লক্ষের চেয়েও বেশি। আর সেই সঙ্গেই লাফিয়ে বেড়েছে ফলোয়ার। জানা যাচ্ছে, ভিডিওটি আপলোড করার আগে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর অনুগামী সংখ্যা ছিল ১০১ মিলিয়ন। কিন্তু কয়েক ঘণ্টাতেই তা বেড়ে ১০২ মিলিয়নে পৌঁছেছে। বলে রাখা ভালো রাষ্ট্রনেতা হিসেবে মোদির জনপ্রিয়তা সারা বিশ্বে। তিনিই একমাত্র রাষ্ট্রপ্রধান, যাঁর ১০ কোটির বেশি ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে।

Advertisement

যে ভিডিও এহেন ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়, সেই ভিডিওটিই কিনা মুছে দেওয়া হল! কেন এমনটা ঘটল? মেটা সূত্রে খবর, এই ভুলটা একেবারেই অনিচ্ছাকৃত। যান্ত্রিক ত্রুটির কারণেই ভিডিওটি সরে গিয়েছিল। ভুলবশত এমনটা হয়ে গিয়েছে, এই মর্মে বার্তাও দিয়েছে মেটা কর্তৃপক্ষ। তাদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ভুলবশত ওই কন্টেন্ট সরিয়ে দেওয়া হয়েছিল। তবে এখন আবার ভিডিও ফেরত আনা হয়েছে।’ ভুলের জন্য ক্ষমাও চেয়েছে মেটা।

Advertisement

সূত্রের খবর, ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই মেটার শীর্ষ কর্তাদের তলব করা হয়েছে। তথ্য এবং প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে মেটা এবং ইনস্টাগ্রামের আন্তর্জাতিক কর্তাদের সমন পাঠানো হয়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করছে কেন্দ্র। ইতিমধ্যেই মেটাকে তুলোধোনা করতে শুরু করেছে বিজেপি। তাদের প্রশ্ন, বিদেশি সংস্থাকে কে অধিকার দিয়েছে প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে দেওয়ার? ভারতীয়রা কী দেখবেন, সেটা ঠিক করার ভার কেন এক বিদেশি সংস্থাকে দেওয়া হবে?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.