যত সময় যাচ্ছে ততই এআই আমাদের ঘরের ভিতরে আরও বেশি করে সেঁধিয়ে যাচ্ছে। ‘একাকী’ মানুষকে ক্ষণিকের সঙ্গ দিয়ে তার ‘বন্ধু’ হয়ে উঠছে চ্যাটবট। তার সঙ্গে বহু কিছুই আলোচনা করার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। কিন্তু যদি বিষয় হয় আত্মহত্যা? পরিবারের অজান্তেই বাড়ির কিশোর-কিশোরী সন্তান যদি নিজেকে শেষ করে দেওয়ার মতো চরম পদক্ষেপের দিতে এগোয়? এআইয়ের সঙ্গে তা আলোচনা করতে গেলেই এবার সেই খোঁজ পেয়ে যাবেন তাদের অভিভাবকরা। এমনই ফিচার আনছে মেটা।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, আপাতত পরীক্ষা নিরীক্ষার স্তরেই রয়েছে বিষয়টি। এই ধরনের কথোপকথন শনাক্ত করার জন্য এমন এক এআই ব্যবস্থা চালু করা হচ্ছে, যা ইনস্টাগ্রাম ও অন্যান্য প্ল্যাটফর্মের মেটা এআইয়ে কিশোর-কিশোরীরা আত্মহত্যার মতো বিষয়ে আলোচনা করলেই সেই সংকেত পৌঁছে দেবে অভিভাবকদের কাছে। তবে সংস্থা জানিয়েছে, এআই নিজে থেকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। অভিভাবকদের কাছে কোনও বিজ্ঞপ্তি পাঠানোর আগে, এআইয়ের মাধ্যমে চিহ্নিত প্রতিটি কথোপকথন প্রথমে মানুষের দ্বারা পর্যালোচনা করা হবে। পাশাপাশি যদি সরাসরি আত্মহত্যার মতো বিষয় উত্থাপিতও না হয়, অর্থাৎ উদ্দেশ্য অস্পষ্ট হলেও এক্ষেত্রে সতর্কতাকে অগ্রাধিকার দেওয়া হয়। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু দেশে চালু হলেও পর্যায়ক্রমে এটি বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।
অভিভাবকীয় সতর্কবার্তার বাইরেও, মেটা আরেকটি সুরক্ষাব্যবস্থা নিয়ে কাজ করছে, যার আওতায় জরুরি পরিষেবা প্রদানকারীরাও যুক্ত হতে পারে। ইউজাররা যদি তাৎক্ষণিক আত্মহত্যার ঝুঁকির মুখে থাকেন, সেক্ষেত্রেও আপৎকালীন পরিষেবা প্রদানকারীদের সতর্ক করে দেওয়া হবে। মেটা এআইয়ের সঙ্গে কথোপকথনের মাধ্যমে যদি কোনো ইউজার (তিনি কিশোর বা প্রাপ্তবয়স্ক যেই হোন না কেন) আত্মহত্যার তাৎক্ষণিক ঝুঁকিতে আছেন বলে ইঙ্গিত পাওয়া যায়, সেক্ষেত্রে জরুরি পরিষেবাগুলিকে অবহিত করা যাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ