ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা এবং নিউজিল্যান্ডের জরুরি দপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ফিওর্ডল্যান্ডের উত্তরে টি আনাউ থেকে ৪০ কিলোমিটার দূরে মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ভারতীয় সময় বৃহস্পতিবার বিকেলে জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ডের টি আনাউ এবং সংলগ্ন এলাকা। তারপরই গোটা নিউজিল্যান্ডজুড়ে আতঙ্ক ছড়ায়। দ্বীপরাষ্ট্রটির বিস্তীর্ণ অংশে জারি করা হয় সুনামি সতর্কতা। জানা গিয়েছে়, ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলি ফাঁকা করতে শুরু করেছে সে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভূমিকম্পের পরই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। তবে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। স্থানীয় প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের উপকূল থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সমুদ্রে অস্বাভাবিক স্রোত ও ঢেউ দেখা দিতে পারে, যা স্থায়ী হতে পারে কয়েকঘণ্টা।
আরও পড়ুন:
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় নিউজিল্যান্ড অত্যন্ত ভূমিকম্প প্রবণ। প্রায়ই এখানে ছোট বড় ভূমিকম্প আঘাত হানে।
সর্বশেষ খবর
-
সিরিজের মাঝে ছাঁটাই কোচ-অধিনায়ক! ‘পাকিস্তানে এটাই হয়, ভরসা রাখুন’, খোঁচা ভারতীয় তারকার
-
হাওড়া দখলে বাড়তি গুরুত্ব, পৃথক ইস্তেহার বিজেপির, নেওয়া হচ্ছে বিশিষ্টদের পরামর্শ
-
একঘেয়ে ডিম সেদ্ধ ছেড়ে সকালের জলখাবারে ডিম যোগ করুন এই ৫ অনন্য উপায়ে
-
‘কে এই সিদ্ধার্থ মলহোত্রা, রণবীর সিং?’ সুপারস্টারদের নিয়ে ‘টিপ্পনি’, ফের বিতর্কে অন্নু কাপুর
-
বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি ককরোচদের