সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তর হাতের নাগালে এবার সুপারস্টার স্মার্টফোন৷ মাত্র ৮,৯৯৯ টাকায় এবার বাজার কাঁপাতে আসছে Moto G4 Play৷ সম্প্রতি ভারতের বাজারে মুক্তি পেল নয়া এই স্মার্টফোন৷ আপাতত কোনও মোবাইল স্টোরে এই ফোনের দেখা না মিললেও আমাজনে দেদার বিক্রি শুরু হয়েছে এই ফোনের৷
মোটোরোলার নতুন এই ফোনে রয়েছে দুর্দান্ত সব ফিচারস৷ ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেযুক্ত এই ফোনে রয়েছে ৭২০x১২৮০ রেজোলিউশন৷ সঙ্গে মিলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ পাশাপাশি এই ফোনটিতে রয়েছে ১.৪ গিগাহার্ৎজ কোয়ালকম কোয়াড কোর স্ন্যাপড্রাগন প্রসেসর৷ এই হ্যান্ডসেটের ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি, ২ জিবি র্যাম৷ পাশাপাশি, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল মেমরি ১২৮ জিবি পর্যন্ত৷
২৮০০ এমএএইচ ব্যাটারি সম্পন্ন এই ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷
শোনা যাচ্ছে Xiaomi Redmi 3S Prime ফোনটিকে টেক্কা দিতেই নাকি Moto G4 Play লঞ্চ করেছে মোটোরোলা৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের