Spotify

ভারচুয়াল থেকে সোজা ড্রয়িংরুমে! আমাজনকে চ্যালেঞ্জ ছুড়ে বই পড়ার অভ্যাস ফেরাবে স্পটিফাই

কেবল কান পাতলেই হবে না, এবার চোখের আরামও দেবে স্পটিফাই। জনপ্রিয় এই অডিও স্ট্রিমিং অ্যাপ এবার পা রাখতে চলেছে বই বিক্রির দুনিয়ায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই উন্নয়ন প্রযুক্তির দুনিয়ায় যেখানে কাগজে ছাপা বই পড়ার অভ্যেস প্রায় হারিয়ে যেতে বসেছে। ঠিক এমন এক মুহূর্তে কাগজে ছাপা ঝকঝকে বই বিক্রির প্রতিশ্রুতি দিল স্পটিফাই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ২০:৪৯

options
link
ভারচুয়াল থেকে সোজা ড্রয়িংরুমে! আমাজনকে চ্যালেঞ্জ ছুড়ে বই পড়ার অভ্যাস ফেরাবে স্পটিফাই
খুব শীঘ্রই নিজেদের প্ল্যাটফর্মে বই কেনা ও পড়ার সুযোগ করে দেবে এই সুইডিশ সংস্থা

কেবল কান পাতলেই হবে না, এবার চোখের আরামও দেবে স্পটিফাই। জনপ্রিয় এই অডিও স্ট্রিমিং অ্যাপ এবার পা রাখতে চলেছে বই বিক্রির দুনিয়ায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই উন্নয়ন প্রযুক্তির দুনিয়ায় যেখানে কাগজে ছাপা বই পড়ার অভ্যেস প্রায় হারিয়ে যেতে বসেছে। ঠিক এমন এক মুহূর্তে কাগজে ছাপা ঝকঝকে বই বিক্রির প্রতিশ্রুতি দিল স্পটিফাই। সূত্রের খবর, খুব শীঘ্রই নিজেদের প্ল্যাটফর্মে বই কেনা ও পড়ার সুযোগ করে দেবে এই সুইডিশ সংস্থা। মূলত অ্যামাজনের একাধিপত্যকে টক্কর দিতেই এই নতুন রণকৌশল বলে মনে করা হচ্ছে।

Advertisement

কেবল গান বা পডকাস্টের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখতে চাইছে না স্পটিফাই। তারা এখন ‘অল-ইন-ওয়ান’ এন্টারটেইনমেন্ট হাব হিসেবে নিজেদের গড়ে তুলতে চায়। সংস্থার সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট, ব্যবহারকারীরা এখন সরাসরি অ্যাপ থেকেই পছন্দমতো বই কিনতে পারবেন। এর আগে সংস্থাটি অডিও-বুক পরিষেবা চালু করেছিল। এমনকী ডিজিটাল বই বিক্রিতেও পটু এই সংস্থা। সেখানে ব্যাপক সাফল্যের পর এবার সরাসরি বই বিক্রির সিদ্ধান্ত নেওয়া হল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে কিছু নির্দিষ্ট দেশে এই পরিষেবা শুরু হবে। পরবর্তীতে সারা বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরও জানা গিয়েছে, লেখকদের জন্যেও বিশেষ রয়্যালটি মডেল আনতে পারে স্পটিফাই। এর ফলে কেবল নামী প্রকাশনী নয়, সেলফ পাবলিশিং করা বই সরাসরি পাঠকদের কাছে পৌঁছে যাবে।

Advertisement

শুধু বই বিক্রি নয়। বিভিন্ন দেশে কীভাবে বুকশপ গড়ে তোলা যায় এবং গুদামজাত বই বিক্রির সহজ পদ্ধতি তৈরি করা যায় তা নিয়েও ভাবনা চিন্তা করছে সংস্থাটি। আপাতত গোটা বিশ্বজুড়ে বই বিক্রির বাজারের উপর নজর রাখছে সংস্থাটি। মার্কিন যুক্তরাষ্ট ও যুক্তরাজ্যে পরিষেবাটি শুরু হতে চলেছে। এখন দেখার ভারতে বই বিক্রির বাজারে এই সংস্থা কীভাবে কাজ করে? ভারতের বইবাজার ও ক্রেতাদের মন পাওয়ার জন্য ঠিক কোন ভূমিকা নিতে চলেছে স্পটিফাই তা দেখার।

সংগীতের জগতে স্পটিফাই যে বিপ্লব এনেছিল, বইয়ের বাজারেও কি তার পুনরাবৃত্তি ঘটবে? আপাতত সেই উত্তর খুঁজছে বিশ্ব। তবে বইপ্রেমীদের কাছে যে এই খবরটি বেশ উৎসাহব্যঞ্জক তা বলাইবাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন