হোয়াটসঅ্যাপ যেন সর্বক্ষণের সঙ্গী। বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা অফিসের জরুরি কাজ, সবেতেই মেটার এই মেসেজিং অ্যাপ থাকে পাশে। এবার পিএফের ব্যালান্সও জানতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। জেনে নিন কীভাবে।
আরও পড়ুন:
আসলে ইপিএফও তাদের লক্ষ লক্ষ সদস্যদের অভিজ্ঞতাকে উন্নত করার লক্ষ্যেই ডিজিটাল রূপান্তরের দিকেই বড় পদক্ষেপ করেছে। ইপিএফও একটি আনুষ্ঠানিক হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে। এবার ‘হ্যালো চ্যাটবট’ পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই ব্যবস্থা চালু হয়ে গেলে আর বারবার ই-সেবা পোর্টাল বা উমং অ্যাপে লগ ইন করতে হবে না। হোয়াটসঅ্যাপে একটি সাধারণ বার্তা পাঠিয়েই পিএফ পাসবুকের বিবরণ-সহ সব জরুরি তথ্য হাতে পেয়ে যাবেন। আপনাকে এর জন্য স্রেফ ‘হ্যালো’ মেসেজ পাঠাতে হবে।
মনে রাখতে হবে এই ইপিএফও এআই চ্যাটূটটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাজ করবে। ‘হ্যালো’ টাইপ করলেই ব্যাকএন্ডের সিস্টেমটি যাচাই করবে যে নম্বর থেকে বার্তা পাঠিয়েছেন তা UAN-এর সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর থেকে এসেছে কিনা। যাচাই সফল হলেই স্ক্রিনে একটি মেনু প্রদর্শিত হবে। এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, কোনো জটিল পাসওয়ার্ড বা OTP ছাড়াই AI চ্যাটবটটি সরাসরি EPFO ডেটাবেস থেকে জরুরি তথ্য খুঁজে বের করবে। কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে তা প্রদর্শন করবে। মনে রাখতে হবে এই পরিষেবা ২৪/৭ মিলবে। পিএফ ব্যালান্স ছাড়াও অ্যাকাউন্টে হওয়া শেষ পাঁচটি লেনদেন, পিএফের টাকা তোলার আবেদন করে থাকলে ক্লেম স্টেটাস, অভিযোগ দায়ের করে থাকলে তার ট্র্যাকিংয়ের মতো নানা তথ্য নিমেষে জেনে যাবেন।
উল্লেখ্য, সদ্যই কেন্দ্র নতুন ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম, ২০২৬’ ঘোষণা করেছে যা দেশের প্রায় আট কোটি ইপিএফও গ্রাহকের জন্য লাভদায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সহজ, ডিজিটাল এবং গ্রাহক-বান্ধব হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্র। নতুন নিয়মে স্পষ্টভাবে বলা হয়েছে, কর্মীদের বাধ্যতামূলক জমার বিষয়টি শুধুমাত্র বিধিবদ্ধ বেতনসীমা পর্যন্তই প্রযোজ্য, যা বর্তমানে মাসে ১৫,০০০ টাকা। এর অর্থ হল, বাধ্যতামূলক ইপিএফ জমার পরিমাণ ১৫,০০০ টাকার ১২ শতাংশ-ই থাকছে, অর্থাৎ মাসে ১,৮০০ টাকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা