ChatGPT

এবার চ্যাটজিপিটিতে লকডাউন! নয়া ফিচার ঘিরে চর্চা, জানুন বিশদে

চ্যাটজিপিটি যাতে আরও বেশি করে 'ইউজার-ফ্রেন্ডলি' হয়ে উঠতে পারে তা নিশ্চিত করতে সদাসতর্ক ওপেনএআই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ২০:৫৫

options
link
এবার চ্যাটজিপিটিতে লকডাউন! নয়া ফিচার ঘিরে চর্চা, জানুন বিশদে
চ্যাটজিপিটি।

‘লকডাউন’ শুনলেই মনে পড়ে অতিমারীর দিনগুলির কথা। জনশূন্য থমথমে পথঘাটে আতঙ্কের জলছবি। এবার চ্যাটজিপিটির (ChatGPT) জন্য নিয়ে আসা হল লকডাউন। করোনার দিনগুলিতে ঘরবন্দি হওয়ার সঙ্গে অবশ্যই এর কোনও সম্পর্ক নেই। এটি একটি নতুন ফিচার। যার সাহায্যে তথ্য চুরি আটকাবে চ্যাটবট।

Advertisement

শুরু থেকেই চ্যাটজিপিটিকে একের পর এক আক্রমণের মুখে পড়তে হচ্ছে। এর মোকাবিলা করতেই নয়া পদক্ষেপ ওপেনএআইয়ের। তবে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, লকডাউন থাকলেও যে তথ্য চুরির আশঙ্কা উবে যাবে, তা নয়। তবে নিশ্চিত ভাবেই এটা প্রতারকদের সঙ্গে লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে চলেছে।

Advertisement

কী এই লকডাউন? সংবেদনশীল তথ্য যাতে চুরি না যায়, তা নিশ্চিত করতেই আনা হয়েছে এই মোড। অনেক সময়ই প্রম্পট চুরি করে তার সাহায্যে এআইকে বিভ্রান্ত করতে থাকে প্রতারকরা। এটাই আটকে দেবে এই নয়া ফিচার। বলা হচ্ছে, এই ফিচারটি তৈরিই করা হয়েছে নির্দিষ্ট ইউজারদের কথা ভেবে। বিশেষ করে যাঁরা স্পর্শকাতর তথ্য নিয়ে কাজ করেন। সম্প্রতি ‘টেক ক্রাঞ্চ’ নামের এক ওয়েবসাইটের তরফে দাবি করা হয়েছে, এই ফিচার সকলের জন্য নয়। মূলত চ্যাটজিপিটি বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারী ও নির্দিষ্ট উদ্দেশ্যে চ্যাটজিপিটি ইউজাররাই এর থেকে উপকৃত হবেন। জানাচ্ছে ওয়াকিবহাল মহল।

Advertisement

কীভাবে চালু করা যাবে এই মোড? ওয়েবসাইট খুলে কিংবা অ্যাপটি চালু করার পর সেটিংসে গিয়ে সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যাডভান্স সিকিউরিটি অপশনে গিয়ে লকডাউনকে সিলেক্ট করতে হবে। তাহলেই নিশ্চিন্ত!

চ্যাটজিপিটি যাতে আরও বেশি করে ‘ইউজার-ফ্রেন্ডলি’ হয়ে উঠতে পারে তা নিশ্চিত করতে সদাসতর্ক ওপেনএআই। ইতিমধ্যেই তারা চালু করেছে ‘মেমরি আর্কিটেকচার’। যার ফলে চ্যাটজিপিটি আপনার সঙ্গে কথোপকথন শেষ হয়ে যাওয়ার অনেক পরেও তা মনে রাখবে। নীরবেই তা আপডেট করবে। এবং আগের তথ্যের সঙ্গে পরেরটি মিশিয়ে নিজেকে তৈরি রাখবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.