এবার ওমানের কাছে একটি বাণিজ্যতরীতে হামলা চালাল মার্কিন সেনা। জাহাজটিতে মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। তবে গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাণিজ্যতরীটির নাম এমটি মারিভেক্স। এটি মাদাগাস্কারের পতাকাবাহী। জাহাজটি কর্নাটকের কারওয়ার থেকে ওমানের দুকামের উদ্দেশে রওনা দিয়েছিল। অভিযোগ, সোমবার দুপুর দেড়টা নাগাদ ওমানের মাসিরাহ দ্বীপের কাছে জাহাজটিতে হামলা চালায় মার্কিন নৌসেনা। সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায়। সাগরের উপরেই দাউদাউ করে জ্বলতে থাকে বাণিজ্যতরীটি। সূত্রের খবর, জাহাজটি না কি ডুবে গিয়েছে। তবে ঘটনায় ভারতীয় নাবিকদের কোনও ক্ষতি হয়নি। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
এই ঘটনায় মুখ খুলেছে নয়াদিল্লি। জাহাজ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে জানা গিয়েছে জাহাজের সকল ভারতীয় নাবিকরাই নিরাপদে রয়েছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিদেশ মন্ত্রক এবং ওমানের ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় করছি।’ অল ইন্ডিয়া সিফেয়ার্স ইউনিয়ন জানিয়েছে, তারা ওই সকল নাবিক এবং তাঁদের পরিবারের পাশে আছে। আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। সংগঠনটি নাবিকের নিরাপত্তা এবং পরিস্থিতির দ্রুত সমাধানের আহ্বানও জানিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজনীতি করলে খেলা ভালোবাসতে নেই? সিএবিতে দাঁড়িয়ে সপাট জবাব সজলের
-
উত্তাল সমুদ্রে নামাই হল কাল! দিঘায় বেড়াতে গিয়ে তলিয়ে গেল নৈহাটির নাবালিকা
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে পরকীয়ায় বিতর্ক! গোবিন্দাকে কী পরামর্শ দু’বার বিয়ে করা অনুপম খেরের?
-
‘৯৭ ভোটারের নাম নথিভুক্ত করুন’, সাত দিনে আট মেল গোয়ার সিইও-র, এরপরেও বাদ!
-
তিরুপতি মন্দিরের থিমে পদ্মাপাড়ে হয়েছিল দুর্গাপুজো, নোয়াখালিতে এবছর কী থিম জানেন?