বিপদ বুঝতে পেরেছিলেন পাইলট। তড়িঘড়ি জরুরি অবতরণের সিদ্ধন্তও নেন তিনি। কিন্তু রানওয়েতে নামার সময় ঘষটে যায় (ক্র্যাশ ল্যান্ডিং) প্রাইভেট জেটটি। মুহূর্তে আগুন ধরে যায় বিমানে। তারপরেই ভয়াবহ বিস্ফোরণ। ডমিনিকান রিপাবলিকের একটি বিমানবন্দরে এই ভয়ংকর দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে বিমানে থাকা দুই ব্যক্তির। তাঁরা পাইলট এবং সহকারী পাইলট বলেই জানা গিয়েছে।
WATCH: Private jet crashes while emergency landing at La Romana International Airport in Dominican Republic. pic.twitter.com/oiaEIRPjes
Advertisement— AZ Intel (@AZ_Intel_) June 7, 2026
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে লা রোমানা আন্তর্জাতিক বিমানবন্দরে। একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, রানওয়েতে বিমানটি কার্যত মুখ থুবড়ে পড়ছে। পিছনের অংশ ঘষটে যেতেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। তারপরেই বিস্ফোরণ ঘটে। লেলিহান আগুন এবং কালো ধোঁয়ার গ্রাসে চলে যায় ছোট বিমানটি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিমানবন্দরে থাকা দমকল বাহিনীর একাধিক গাড়ি। এক সময় আগুন নিয়ন্ত্রণে এলেও বাঁচানো যায়নি পাইলট ও সহকারী পাইলটকে।
ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, আবহাওয়া নাকি যান্ত্রিক ত্রুটি, তা এখনও স্পষ্ট নয়। বিমানের ধ্বংসাবশেষ এবং উড়ানের তথ্য যাচাই করে এই বিষয়ে নিশ্চিত হতে চাইছে কর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দুই পাইলট ছাড়া বিমানে আর কোনও যাত্রী ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে