সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়াকে কে না চেনে! বরাবরই মহিলা ও শিশুদের হয়ে কথা বলতে এবং তাঁদের জন্য কাজ করতে ভালবাসেন ‘দেশি গার্ল’৷ তবে জানেন কি, সম্প্রতি ডেটিং অ্যাপ ‘বাম্বলে’র সঙ্গে যুক্ত হয়েছেন তিনি? এই অ্যাপের মাধ্যমে সোশ্যাল সাইটে এবার মনের মতো বন্ধু খুঁজে নিতে পারবেন মহিলারা৷ জানা গিয়েছে, অ্যাপটিকে ভারতে প্রচারের উদ্দেশ্য নিয়ে কাজ করবেন প্রিয়াঙ্কা চোপড়া।
[প্রায় ৩ কোটি অ্যাকাউন্ট হ্যাক, কবুল করল ফেসবুক]
কীভাবে এই অ্যাপের মাধ্যমে মনের মানুষের খোঁজ মিলবে? প্রথমে দুই ব্যবহারকারীকে অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলতে হবে৷ নিজেদের পছন্দ-অপছন্দের খাতিয়ান তুলে ধরতে হবে৷ সেই খাতিয়ান অন্যের সঙ্গে মিললে অন্য ব্যবহারকারীর সঙ্গে আলাপচারিতা শুরু হবে৷ এক্ষেত্রে আলাপচারিতার ক্ষমতা নারীর হাতেই রয়েছে। অছন্দ-অপছন্দ মিললেও কোনও পুরুষ আগে আলাপচারিতা শুরু করতে পারবেন না।
বলিউড অভিনেত্রীকে তাঁদের প্রচারের মুখ হিসাবে পেয়ে খুশী, বলে জানিয়েছেন সংস্থাটি৷ প্রিয়াঙ্কা চোপড়া জানান, “আমি সবসময় বিশ্বাস করি যে, নারীদের জন্য বিনিয়োগ সামাজিক রূপান্তর ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম অংশ। সেই কারণেই আমি এই অ্যাপে বিনিয়োগ করেছি এবং এর প্রচারের মুখ হয়েছি৷”
[এবার পুজোয় আপনিও দুর্গা কিংবা অসুর, জানেন কীভাবে?]
বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন ‘কোয়ান্টিকো’ গার্ল৷ দেশি সেলিব্রিটিরা যখন বিদেশমুখী, তখন প্রিয়াঙ্কা ফিরলেন দেশে। নিক জোনাসের সঙ্গে তাঁর বিয়ের অনুষ্ঠানের জন্য বেছে নিলেন যোধপুরের বিশাল রাজ প্রাসাদ উমেদ ভবনকে। আগস্টেই রোকা সেরে ফেলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সে দিন ভারতীয় পোশাকে নিক নজর কেড়েছিলেন সকলের। কিন্তু কবে বিয়ে ও কোথায় বিয়ে হবে, তা নিয়ে একটা রহস্য দানা বেঁধেছিল। সেই রহস্যের উপর থেকে পর্দা সরালো নিক ও প্রিয়াঙ্কার ভারত সফর। জানা গিয়েছে, আগামী নভেম্বরেই বিয়ে করবেন এই দুই সেলেব। নভেম্বরের মাঝামাঝি কিংবা শেষ সপ্তাহেই যোধপুরের উমেধ ভবনেই নাকি বসছে এই মেগা বিয়ের আসর।
সর্বশেষ খবর
-
টি-২০ বিশ্বকাপে ভিরমি খেয়েছিল ইংল্যান্ড, এবার এশিয়াডে আফগানদের হারিয়ে চমক নেপালের
-
উজ্জ্বল পাড়িক্কল, দাপট দলীপ ফাইনালের ‘নায়কে’র! অজিদের বিরুদ্ধে দাপুটে টেস্টজয় ভারতের
-
পুজোর আগেই ঢুকবে অন্নপূর্ণার টাকা! ‘সবাইকে দিয়ে দেব’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
যৌন হেনস্তা মামলায় ব্রিজভূষণকে ফের চ্যালেঞ্জ, ‘বেকসুর খালাস’ রায়ের বিরুদ্ধে আদালতে কুস্তিগিররা
-
গুটখার পর বাংলো বিতর্ক, অবৈধ স্যালোঁ নির্মানের অভিযোগ, কাজ বন্ধের নোটিস অজয়কে