হাতে মাত্র আর কয়েকটা দিন। সামনেই রাখিবন্ধন। স্বাভাবিকভাবেই ভাই বা বোনকে কী গিফট দেবেন, তা নিয়ে ভাবনাচিন্তা করছেন সকলে। আপনার ভাই বা বোন কি গেজেটপ্রেমী? তাহলে আপনার জন্য রইল দারুণ দারুণ গিফটের আইডিয়া।
আরও পড়ুন:
আপনার বাজেট সর্বোচ্চ পাঁচহাজার টাকা? তাহলে কিনে ফেলতে পারেন স্মার্টওয়াচ, ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাঙ্ক, স্মার্ট ট্র্যাকার, গেমিংয়ের গেজেট। এই বাজেটে দিতে পারেন গার্মেন্ট স্টিমারও। যদি বাজেট বেশি হয় সেক্ষেত্রে উপহার হতে পারে সদ্য বাজারে আসা মোবাইলও। ই কর্মাস সংস্থাগুলি নানারকম অফার দিচ্ছে। একাধিক কার্ডেও রয়েছে অফার। ফলে পেয়ে যাবেন অতিরিক্ত ছাড়ও।
চলুন দেখে নেওয়া যাক গিফটের তালিকায় কী কী থাকতে পারে
১.আপনার ভাই বা বোন কি অনেকদিন ধরেই তাদের ফোনটি আপগ্রেড করার কথা ভাবছে? তবে আইফোন ১৭ হতে পারে সেরা উপহার। এতে রয়েছে চমৎকার ক্যামেরা। কিনতে পারেন স্যামসাং এস ২৬ মডেলের একটি ফোনও। এই উপহার হাতে পেয়ে ভাই বা বোন যে আহ্লাদে আটখানা হবেই, তা বলাই বাহুল্য।

২.ছবি তুলতে ভালোবাসেন এমন ভাই-বোনদের জন্য ‘ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি ১২’ কিনতেই পারেন। এটি ব্যবহার করা খুবই সহজ। এর সব থেকে আকর্ষণীয় বিষয় হল ছবি তোলার সঙ্গে সঙ্গেই প্রিন্ট পাওয়া যায়।

৩.আপনার ভাই বা বোন যদি কলেজে ভর্তি হতে হয়েছে? তবে উপহার হিসেবে একটি ল্যাপটপ দিতেই পারেন। ‘প্রাইমবুক ২ ম্যাক্স’ কিনে ফেলুন। এতে অ্যান্ড্রয়েড অ্যাপও ব্যবহার করা যায়। ব্রাউজিং, অ্যাসাইনমেন্ট তৈরি, প্রেজেন্টেশন বা এমনকি স্ট্রিমিংয়ের মতো দৈনন্দিন কাজের জন্য এটি অত্যন্ত উপযোগী।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার