বায়ুসেনার প্রত্যাঘাতে কুপোকাত হয়ে নেটদুনিয়ায় হাসির খোরাক পাকিস্তান

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মজার মজার মিম৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০১৯, ২০:৫০

options
link
বায়ুসেনার প্রত্যাঘাতে কুপোকাত হয়ে নেটদুনিয়ায় হাসির খোরাক পাকিস্তান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলায় শহিদ হন সিআরপিএফের ৪৯ জন জওয়ান৷ শহিদ ভাইদের সামনে দাঁড়িয়ে অন্য ভারতের জওয়ানরা শপথ করেছিলেন, তাঁদের বলিদান বিফলে যাবে না৷ যথাযথ শিক্ষা দেওয়া হবে জঙ্গি হানায় মদতদাতা পাকিস্তানকে৷ পুলওয়ামায় জঙ্গি হানার ১২ দিনের মাথায় সেই প্রত্যাশিত বদলা নিয়েছে ভারতীয় বায়ুসেনা৷ মঙ্গলবার ভোররাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে বালাকোট, মুজফ্ফরাবাদ ও চাকোটিতে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে জইশ, লস্কর, হিজবুল-সহ একাধিক জঙ্গিঘাঁটি৷ পাক অধিকৃত কাশ্মীরে জইশের অন্তত ৩টি কন্ট্রোল রুম উড়িয়ে দেওয়া হয়েছে। খতম হয়েছে প্রশিক্ষক ও কমান্ডার-সহ প্রায় সাড়ে তিনশো জঙ্গি৷

Advertisement

[বায়ুসেনার প্রত্যাঘাতে নিকেশ কান্দাহার অপহরণ কাণ্ডের মূলচক্রী ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতের আতর্কিত হানায় খতম হয়েছে জইশ প্রধান মাসুদ আজহারের দাদা ইব্রাহিম আজহার৷ কান্দাহার বিমান অপহরণের অন্যতম মূলচক্রী ছিল এই জইশ নেতা৷ মৃত জঙ্গিদের মধ্যে রয়েছে মাসুদ আজহারের শ্যালক ইউসুফ আজহার। হানায় খতম হয়েছে কাশ্মীরের জইশ প্রধান মুফতি আজহার খান কাশ্মীরি। সেনার প্রত্যাঘাতে নিকেশ হয়েছে মাসুদের ভাই মৌলানা তালহা সইফ এবং জইশের শীর্ষ নেতা মৌলানা আম্মর৷ প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করেছিল পাকিস্তান৷ কিন্তু এক্ষেত্রে প্রথম থেকেই হামলার কথা স্বীকার করেছে ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডি৷ আর পাকিস্তান পর্যুদস্ত হওয়ায় স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মজার মজার মিম৷ এক কথায় নেটিজেনদের মজার খোরাকে পরিণত হয়েছে পাক সেনা ও ইমরান খানের সরকার৷

Advertisement

[‘দেশের ভার নিরাপদ হাতেই রয়েছে’, প্রত্যাঘাতের পর দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.