iPhone

২০ হাজারে দেড় লাখি আইফোন ১৭ প্রো ম্যাক্স! ফেসবুকের ভাইরাল তথ্য আসল নাকি নকল?

এই ফোন কেনার প্ল্যান করছিলেন নাকি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৪:৪৮

options
link
২০ হাজারে দেড় লাখি আইফোন ১৭ প্রো ম্যাক্স! ফেসবুকের ভাইরাল তথ্য আসল নাকি নকল?
চাঁদনি মার্কেটে ২০ হাজারে বিকোচ্ছে আইফোন ১৭ প্রো ম্যাক্স।

ফেসবুক খুললেই সস্তার আইফোনের ছড়াছড়ি। ২০ হাজারেরও কমে নাকি মিলছে আইফোন ১৭ প্রো ম্যাক্স! এর উপরও রয়েছে আকর্ষণীয় ছাড়, গিফট! ঠিকানা? কলকাতার চাঁদনি চক। ফুটপাতের উপর একের পর এক দোকান। ভিডিও দেখে বহু মানুষ দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন দোকানে। সকলেরই লক্ষ্য, জলের দরে ফলের রস বাড়ি নিয়ে যাওয়া। কারণ, হাতে লেটেস্ট মডেলের একটা আইফোনের শখ কার না থাকে! কিন্তু সত্যিই কি এত সস্তায় পাওয়া সম্ভব আসল আইফোন? যার আসল বাজার দর প্রায় ২ লাখের কাছাকাছি।

Advertisement
আইফোন ১৭ প্রো ম্যাক্স।

ব্যাপারটা ঠিক কী? ২০ হাজারের মধ্যে চাঁদনি মার্কেটে যে লেটেস্ট মডেলের আইফোনগুলি পাচ্ছেন তার কোনওটাই অরিজিনাল নয়। হ্যাঁ, এটাই সত্যি। তাহলে কি? এগুলোর অধিকাংশই ফার্স্ট কপি। তবে বেশ কিছু ফোন রয়েছে যেগুলো কানাডার ভার্সন। তবে তার সংখ্যা নিতান্তই কম। সোশাল মিডিয়া থেকে পাওয়া বহু ভিডিওতেই দেখা গিয়েছে, এই আইফোন বাড়িতে নিয়ে গিয়ে অনেকেই দেখেছেন, তাতে উঁকি দিচ্ছে প্লে স্টোর! অর্থাৎ ফোনটি নকল! এমনকী ফোনের চেহারা একেবারে আসলের মতো হলেও তার অধিকাংশতেই নাকি রিয়েল ক্যামেরা মাত্র একটি। তার কোয়ালিটিও অত্যন্ত খারাপ। স্রেফ সস্তার নেশায় অনেকেই ইতিমধ্যেই বোকা হয়েছেন।

Advertisement

 

Advertisement

তবে হ্যাঁ, আপনি যদি স্রেফ আইফোনের লুকটা চান বা ফিল পেতে চান, তাহলে চোখ বন্ধ করে চলে যান চাঁদনি চকে। কারণ, এই ফোনের লুক নিয়ে কোনও কথা হবে না। আসলকে ১০ গোল দেওয়ার ক্ষমতা রাখে। দেখা গিয়েছে, আসল ও নকল দুটো ফোনকে পাশাপাশি রাখল অধিকাংশই ভুয়োটিকেই অরিজিনাল ভেবেছেন। কিন্তু আইফোন ১৭ প্রো ম্যাক্স, বা অন্য কোনও মডেলের অরিজিনাল কিনছেন সস্তায়, এই ভাবনা থেকে ভুলেও কিনবেন না। তাহলে কিন্তু সর্বনাশ! 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.