সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বিরাট কোহলিকে একটি স্মার্টফোনে কথা বলতে দেখে জল্পনা শুরু হয়েছিল ভারতীয়দের মধ্যে। ফোনটির মডেল জানার জন্য উৎসুক হয়ে উঠেছিলেন সবাই।
খোঁজখবর করে জানা যায়, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের হাতে যে ফোনটি দেখা গিয়েছে সেটি আদতে চিনের iQoo কোম্পানির Pro 5G edition। গত বছর ওখানে প্রথম আত্মপ্রকাশ করেছিল ফোনটি। এবার খুব তাড়াতাড়ি এটি আসতে চলেছে ভারতের বাজারেও।
[আরও পড়ুন: নির্মলার বাজেট নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া, টুইটের সংখ্যা জানলে অবাক হবেন]
কয়েকদিন আগে ভারতে এই ফোন লঞ্চের একটি টিজার প্রকাশ করা হয়েছিল চিনের iQoo সংস্থার তরফে। VIVO-র এই সাব ব্র্যান্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে একটি অফিসও খোলা হয়েছে। এমনকী ভারতীয় গ্রাহকদের জন্য আলাদাভাবে একটি ওয়েবসাইটও তৈরি করেছে তারা। তবে ফোনগুলি সব VIVO-র কারখানাতেই তৈরি হবে।
[আরও পড়ুন: Paytm প্রতারণা চক্রের পর্দাফাঁস, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার মূল চক্রী]
ওই সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিরাটের হাতে থাকা ফোনটিতে Snapdragon 855+ চিপসেট রয়েছে। কিন্তু, ভারতে এই ফোন আসার কোনও সম্ভাবনা নেই। তার বদলে ভারতের বাজারে আসতে চলা Vivo-র সাব ব্র্যান্ডের ফোনটিতে থাকবে Snapdragon 855 চিপসেট। থাকতে পারে 44W ফার্স্ট চার্জ সাপোর্ট সিস্টেমও।
সর্বশেষ খবর
-
‘এত্ত তামাশা কেন?’, ডিভোর্স মামলা তুলতেই সুনীতাকে ‘সংসারের পাঠ’ গোবিন্দার ম্যানেজারের
-
বদলের বাংলায় মোদি-শুভেন্দু রাখিই এবার হটকেক! পদ্মের চাহিদাও তুঙ্গে
-
‘স্বাধীনতা সংগ্রামে তিতুমীরের চেয়ে শ্যামাপ্রসাদের অবদান বেশি’, বারাসতে বদলে গেল ভবনের নাম
-
শাসকের ইচ্ছাই শেষ কথা ছিল গত তিন দশকে! ১৯৯১-এর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন, চলছে ভোট
-
ধর্ষণ করে নলি কেটে খুন! বিহারে চরম পরিণতি বাংলার মহিলার, আক্রান্ত আরও ১