সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এক মুহূর্ত এসি ছাড়া থাকাই দায়। কিন্তু অনেক সময়ই দেখা যায়, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি থেকে যতখানি ঠান্ডা আসার কথা, ততখানি আসছে না। ফিল্টার নোংরা হলে কিংবা টেম্পারেচারের সেটিং মোডে গন্ডগোল হলে এই সমস্যা হয়ে থাকে। তবে এর আরও একটি বড় কারণ হল এসি গ্যাস লিক। কী এই গ্যাস লিক বিষয়টি? কীভাবেই বা তা আটকাবেন? এসি থেকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা বাতাস পেতে কী করতে হবে জেনে নেওয়া যাক।
এসির মধ্য়ে বাতাস ঠান্ডা করার গ্য়াস থাকে। যা গরম হাওয়াকে শীতল করে ব্লোয়ারের মাধ্যমে গোটা ঘরে ছড়িয়ে দেয়। তাই এই গ্যাসের লেভেল কোনও কারণে কমে গেলে কিংবা তা লিক করলে ঘর পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয় না। এক্ষেত্রে প্রথমেই জেনে নিতে হবে কী কারণে এসি গ্যাস লিক করতে পারে?
[আরও পড়ুন: ভাঙলেও তিনি মচকান না, আগামী মরশুমে হাবাসের জেদ বাড়লে ‘সাধু সাবধান!’]
১. দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেক সময় কন্ডেনসর পাইপে ক্ষয় ধরে। এর কারণে লিকেজ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
২. কমপ্রেসর মটরের ভাইব্রেশন সঠিকভাবে কাজ না করলে কিংবা সুরক্ষিত না থাকলে গ্যাস লিক হতে পারে।
৩. এসি ইনস্টল করার সময় কোনও গন্ডগোল হলেও গ্যাস লিকের সম্ভাবনা তৈরি হয়।
এবার জেনে নেওয়া যাক কীভাবে এসির গ্যাস লিক রোখা সম্ভব।
১. কন্ডেনসর তামার হলে ক্ষয়ের সম্ভাবনা কম থাকে। তাই এসি কেনার সময় অ্যালুমিনিয়াম কন্ডেনসরের বদলে তামা বেছে নিন।
২. এসির আউটডোর ইউনিট কোথায় বসাচ্ছেন, সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করুন, যেখানে সূর্যের আলো কম পড়ে অর্থাৎ ছায়া থাকে, সেখানে বসাতে।
৩. শীতকালে এসির প্রয়োজন পড়ে না। খুব ভালো হয় সেই সময় আউটডোর ইউনিটটি ঢেকে রাখতে পারলে।
৪. নিয়মিত সময়ের ব্যবধানে এসি পরিষ্কার করুন। যাতে কোনও সমস্যা চোখে পড়তে দ্রুত মেরামরকারীদের খবর দিতে পারেন।
[আরও পড়ুন: ক্রিকেট মাঠে মর্মান্তিক মৃত্যু, গোপোনাঙ্গে বল লাগতেই লুটিয়ে পড়ল কিশোর বোলার]
সর্বশেষ খবর
-
বিপর্যয়ের পর নেপালের সুড়ঙ্গে কি আটকে সন্দীপ? বর্ধমানে দুশ্চিন্তায় দিন গুনছেন স্ত্রী-পরিবার
-
একফালি আঁচলে ঢাকা স্তন, ‘জিনাতের সাহসী ছবি দেখতে বোরখাই ভরসা’, স্বীকারোক্তি চাঙ্কি পাণ্ডের
-
লালু-ভুলুরা চেটেপুটে খাচ্ছে কুলফি! সারমেয়দের জন্য সুগার ফ্রি ডেজার্ট বানিয়ে ভাইরাল বিক্রেতা
-
নেপালের দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম, সহযোগিতার হাত বাড়াল ঠিকাদার সংগঠন
-
দ্রুত পাতলা হচ্ছে ভ্রু! হীনমন্যতা এড়াতে আজই কাজে লাগান এই ৫ ঘরোয়া সমাধান