কৈশোর নিষিদ্ধ দৃশ্যের প্রতি আকর্ষণ সকলেরই বেশি থাকে। অভিনেতা চাঙ্কি পাণ্ডের (Chunky Panday) ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। আর সেই আকর্ষণ থেকে অভিনেত্রী জিনাত আমনের (Zeenat Aman) বিখ্যাত ছবি ‘সত্যম শিবম সুন্দরম’ দেখার ক্ষেত্রেও কৌশল অবলম্বন করতে হয়েছিল অভিনেতাকে। নিজে মুখেই সেকথা জানালেন চাঙ্কি পাণ্ডে।
সম্প্রতি এক রিয়ালিটি শো-তে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী জিনাত আমন। সেখানেই তাঁর কৈশোরের স্মৃতি ভাগ করে নেন অভিনেতা চাঙ্কি পাণ্ডে। তিনি বলেন, “জিনাত জানেন আপনার ছবি দেখার জন্য আমি মেয়ে সাজতে বাধ্য হয়েছিলাম। আপনার ‘সত্যম শিবম সুন্দরম’ ছবি মুক্তির সময় আমি মাত্র পনেরো বছর বয়সি। তিন-চারবার চেষ্টা করেছিলাম ছবি দেখার জন্য। বারবার আমাকে সিনেমাহল থেকে বের করে দেওয়া হয়েছে। শেষমেশ আমি ওই ছবি দেখার জন্য বোরখা পরে সিনেমাহলের ভিতরে গিয়েছিলাম। আর দেখে মুগ্ধ হয়েছিলাম।”
আরও পড়ুন:
১৯৭৮ সালে মুক্তি পায় ‘সত্যম শিবম সুন্দরম’ । রাজ কাপুর পরিচালিত এই ছবিটির মূল চরিত্রে ছিলেন শশী কাপুর এবং জিনাত আমন। রিল লাইফে জিনাত তথা রূপা হলেন একজন গ্রাম্য মহিলা। যাঁর রূপের ছটায় মুগ্ধ হয়ে যান শশী কাপুর অর্থাৎ পর্দার রাজীব। এই ছবি মন কেড়েছিল বহু দর্শকের। এছাড়া ছবির গানও মন জয় করেছিল সকলের। চাঙ্কি পাণ্ডের কথা শুনে স্মৃতিমেদুর হয়ে পড়েন জিনাতও। কাঠমান্ডু ছবির স্মৃতি ভাগ করে নেন। ছবির শুটিংয়ের সময় বহু মানুষ ভিড় জমিয়েছিলেন বলেই জানান অভিনেত্রী। যা তাঁকে মুগ্ধ করেছিল। আবার ওই ভিড় দেখে খানিকটা চিন্তিতও হয়ে পড়েছিলেন জিনাত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বারবার চোটের কবলে ক্রিকেটাররা, দায় একজনেরই! আফগান সিরিজের আগে কড়া সিদ্ধান্তের পথে বোর্ড
-
‘মির্জাপুর’ ছবিতে মহারানা প্রতাপের অবমাননা! সেন্সরকে গান ছাঁটার আর্জি বিজেপি নেতার
-
মোদি-পুতিন-জিনপিংদের সঙ্গে নৈশভোজে শুভেন্দু! ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
-
ডোভাল চালেই কাটল জট, ৭ বছর পর দিল্লিতে জিনপিং, আম-ছালা দুই হারালেন তারেক!
-
খালি করতেই হবে ক্যামাক স্ট্রিটের অফিস! দমকলের নোটিসে কোনও হস্তক্ষেপই করল না হাই কোর্ট