বিচ্ছেদের পর পেরিয়েছে তিনবছর। মাঝে এক শিশুকন্যাকে দত্তক নিয়েছিলেন বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরিমণি (Pori Moni)। সোমবার এক খুদেকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন পরি। ক্যাপশনে লিখেছেন, ‘৩ নম্বর জন ডান’। স্বাভাবিকভাবেই পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে, ফের সন্তান দত্তক নিয়েছেন সকলের পরিমণি। যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, এবিষয়ে এখনও মুখ খোলেননি নায়িকা।
আরও পড়ুন:
২০২২ সালে শরিফুলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাকালীনই পরির কোল আলো করে এসেছিল প্রথম সন্তান রাজ্য। ২০২৩ সালে বিচ্ছেদ হয়ে যায় দম্পতির। তারপর এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন তিনি। তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। অর্থাৎ বর্তমানে ২ সন্তানের মা পরিমণি।
পরিমণি মানেই বিতর্ক। কখনও পুলিশ সুপারের সঙ্গে সম্পর্ক, কখনও গৃহকর্মীকে মারধর, কখনও আবার ইয়াবা কাণ্ডে নাম জড়িয়েছে পরিমণির। জেলযাত্রাও হয়েছে। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তাঁর বিয়ে ও বিচ্ছেদ নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। ২০২২ সালে শরিফুলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাকালীনই পরির কোল আলো করে এসেছিল প্রথম সন্তান রাজ্য। ২০২৩ সালে বিচ্ছেদ হয়ে যায় দম্পতির। তারপর এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন তিনি। তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। অর্থাৎ বর্তমানে ২ সন্তানের মা পরিমণি।

সোমবার সকালে সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন বাংলাদেশি নায়িকা। সেখানে দেখা যাচ্ছে, কোলে এক খুদে। ক্যাপশনে লেখা, ‘৩ নম্বর জন ডান’। তাতেই শুরু হয়েছে জোর চর্চা। মনে করা হচ্ছে, ফের সন্তান দত্তক নিয়েছেন তিনি। কারণ, দীর্ঘদিন আগে মজা করেই পরিমণি বলেছিলেন, তিনি ১০০ সন্তানের মা হতে চান। যদিও এই সন্তানের পরিচয় এখনও ফাঁস করেননি অভিনেত্রী। তবে খুদে আত্মীয় বা পরিচিত কারও সন্তানও হতে পারে।
সর্বশেষ খবর
-
সারাক্ষণ ঝরছে চুল! দূষণ-স্ট্রেস নয়, রাতে শোয়ার এই ৬ ভুলই হতে পারে কারণ, কী করণীয়?
-
পেজেস্কিয়ানের সঙ্গে বৈঠক মোদির, হরমুজ প্রসঙ্গ উঠে এল প্রধানমন্ত্রীর মুখে!
-
ভেজাল খাবারের স্থায়ী সমাধান কোথায়? লাইসেন্স বাতিলেই কি সমস্যা মিটবে
-
ভরতকে সরিয়ে ক্যাপ্টেন সোহিনী! ‘ভিখিরি’ কটাক্ষ রাজবীর-নন্দিনীর, ‘বিগ বস’ দূর্গে হুলুস্থুল
-
ঘরের দরজা খোলা, মেঝেয় পড়ে দম্পতির রক্তাক্ত দেহ! খুন নাকি অন্য কিছু?