মার্চের শেষলগ্নে র্যাপার বাদশার সঙ্গে দাম্পত্যের নতুন অধ্যায় শুরু করেছিলেন পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। কিন্তু, ছ’মাস পেরনোর আগেই বৈবাহিকজীবনে ধস। গত জুলাইয়ে বাদশার সঙ্গে ইশার দাম্পত্যে অশান্তির কানাঘুষো শোনা গিয়েছিল। জল্পনার পালে হাওয়া তুলেছিল সোশাল মিডিয়ায় বাদশাঘরনি ইশার ইঙ্গিতপূর্ণ পোস্ট। এরপর যৌথ বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন দম্পতি। বিচ্ছেদ যন্ত্রণাকে সঙ্গী করেই ‘বিগ বস ২০’ (Bigg Boss 20)-এর আসর মাতাবেন ইশা। সলমনের সঙ্গে মানসিক যন্ত্রণার কথা ভাগও করে জানান, বিয়ের মাত্র কয়েক মাসে কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন।
ভাইজানের সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ইশা। বিশ্বাসভঙ্গ কোনওভাবেই মেনে নিতে পারেননি পাঞ্জাবি অভিনেত্রী। বিয়ের অল্প কয়েক মাসে বহু খারাপ অভিজ্ঞতা নিয়ে স্বামী-সংসার ছেড়েছেন ইশা। দাম্পত্যের বয়স হয়ত চার থেকে পাঁচ মাস, কিন্তু সেই স্বল্প সময়ের অভিজ্ঞতা তাঁকে পুরো বদলে দিয়েছে। ৬ সেপ্টেম্বর রবিবার ‘বিগ বস ২০’-এর গ্র্যান্ড প্রিমিয়ারেই বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কথা বলেন ইশা। তাঁর ক্ষততে প্রলেপ সলমনের!
আরও পড়ুন:

ইশা বলেন, “আমি সত্যিই অনেক চেষ্টা করেছিলাম। কারণ বিয়ে করে সংসার করতে চেয়েছিলাম। কিন্তু কিছু অভিজ্ঞতা মানুষকে বদলে দেয়। আমার মনে হয় কোনও সম্পর্কে যখন আপনার বিশ্বাস ভেঙে যায় তখন একটা সময় আপনি ভাবতে শুরু করেন কোথায় ভুল করলাম? কিন্তু আমি যে পরিস্থিতি পার করে এসেছি তা নিয়ে আর কথা বলতে চাই না। আমি বুঝতেই পারিনি কখন নিজের গল্পেই আমি পার্শ্বচরিত্র হয়ে গিয়েছিলাম। তবে আমার কোনও আপসোস নেই।”

আরও বলেন, “আমি বিগ বস-এ এসেছি যাতে নিজের পরিচয় তৈরি করতে পারি। মানুষ যেন আসল ইশাকে চিনতে পারে। আর আমি এই শো জিততে চাই।” অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন সঞ্চালক সলমন। তাঁর কথায়, “সবারই তো ব্রেকআপ হয়। দেখুন, আপনার সামনে কে দাঁড়িয়ে আছে। কেউ যেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য কৃতিত্ব না পায়। অন্য মানুষটি অনেক আগেই এগিয়ে গিয়েছে।”
ভাইজানের জীবনেও বিভিন্ন সময় উঁকি মেরেছে প্রেমের বসন্ত। মন ভেঙেছে বহুবার, তবুও পেশাদারিত্ব ভোলেননি। ব্যক্তিগতজীবনের অভিজ্ঞতা থেকেই ভালোবাসায় আঘাত পেয়ে ঘুরে দাঁড়ানোর টিপস দিলেন সলমন, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুর্গাপুজোর শেষে হয় শ্রাদ্ধানুষ্ঠান! গুসকরার এই জমিদার বাড়িতে কেন দশমীতে হয় না ঘট বিসর্জন?
-
‘কমেন্ট ডিলিট করবেন না সলমন স্যার দেখুক,’ ভাইজানের টিমের উপর চটে লাল অমল মালিক
-
দীর্ঘ ব্যবহারে এয়ার ফ্রায়ারে জমছে তেল-দুর্গন্ধ, বাড়িতেই পরিষ্কার করুন এই ৩ উপায়ে
-
বিস্ফোরণেও এক চুল নড়বে না গাড়ি, ‘লাল ব্যানারে’ সুরক্ষিত জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার জওয়ান
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! মাথায় হাত ব্যবসায়ীদের