Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Shyam Sundar Co Jewellers

জ্ঞান মঞ্চে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, শিক্ষক দিবসে দুই বিশিষ্ট শিক্ষককে সম্মানিত করল শ্যাম সুন্দর জুয়েলার্স

কলকাতার জ্ঞান মঞ্চে গত ৫ সেপ্টেম্বর এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৬:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৬:৫৬

options
link
জ্ঞান মঞ্চে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, শিক্ষক দিবসে দুই বিশিষ্ট শিক্ষককে সম্মানিত করল শ্যাম সুন্দর জুয়েলার্স zoom
শ্যাম সুন্দর জুয়েলার্স।
Advertisement

কলকাতার জ্ঞান মঞ্চে গত ৫ সেপ্টেম্বর এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের (Shyam Sundar Co. Jewellers) আয়োজনে এই বিশেষ উদযাপনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল হাউস-৫৪ এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগ।

অনুষ্ঠানের শুরুতেই আয়োজিত হয় ‘শিক্ষক প্রণাম’ পর্ব। সেখানে দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ সম্মান জানানো হয়। সম্মানিতরা হলেন প্রখ্যাত ভাষাবিদ পবিত্র সরকার এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা ও হাউস ৫৪-এর ডিরেক্টর ধীমান মিত্র তাঁদের হাতে এই সংবর্ধনা তুলে দেন। অডিটোরিয়ামে উপস্থিত দর্শকেরা দাঁড়িয়ে এই দুই বরেণ্য রোল মডেলকে শ্রদ্ধার্ঘ্য জানান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শ্রদ্ধা পেয়ে আবেগাপ্লুত পবিত্র সরকার জানান, এমন ভালোবাসা ও আন্তরিকতা তাঁকে বাকরুদ্ধ করে দিয়েছে। অন্য দিকে পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য জানান, তিনি সবসময় ক্যামেরার পিছনে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এই অনন্য সম্মানের জন্য তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

শ্রদ্ধা জানানোর পর্ব শেষ হতেই শুরু হয় নাট্যানুষ্ঠান। মঞ্চস্থ হয় কৌশিক সেন নির্দেশিত বহু প্রতীক্ষিত নাটক ‘তারায়, তারায়’। কবি শ্রীজাতর ‘তারাভরা আকাশের নিচে’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই নাটক। বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের জীবন ও তাঁর কালজয়ী চিত্রকর্ম ‘দ্য স্টারি নাইট’-এর বিভিন্ন দিক নাটকে ফুটে ওঠে। নাটকে অভিনয় করেছেন কৌশিক সেন, রেশমি সেন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং রাজার্ষি নাগ। অভিনয় শেষে দর্শকাসনে হাততালির ঝড় ওঠে।

সংস্থার ডিরেক্টর রূপক সাহা জানান, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স শুধু গয়না বিক্রির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। জীবনের যে দিকগুলি সোনার মতো মূল্যবান, সেগুলি উদযাপন করাই তাঁদের মূল উদ্দেশ্য। সমাজের দুই যোগ্য রোল মডেলকে সম্মানিত করতে পেরে তাঁরা অত্যন্ত গর্বিত। পাশাপাশি, এই নাটকটিকে তিনি উপস্থাপনা ও বিষয়বস্তুর দিক থেকে খাঁটি ২৪ ক্যারেটের বলে অভিহিত করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.