Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

গোঁজামিলে ভর্তি! তৃণমূল আমলের বার্ধক্য-বিধবা-দিব্যাঙ্গ ভাতার তালিকা বাতিল শুভেন্দুর

আজ থেকে এই ভাতার অঙ্ক ১০০০ থেকে বেড়ে ১৫০০ টাকা হল, নবান্নে সেই টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৭:০৫

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৭:০৫

options
link
গোঁজামিলে ভর্তি! তৃণমূল আমলের বার্ধক্য-বিধবা-দিব্যাঙ্গ ভাতার তালিকা বাতিল শুভেন্দুর zoom
৭ সেপ্টেম্বর, সোমবার। নবান্নে বিধবা-বার্ধক্য-দিব্যাঙ্গ ভাতার বাড়তি অঙ্ক তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: অরিজিৎ সাহা
Advertisement

নতুন সরকার আসার পর থেকে রাজ্যের একাধিক সামাজিক প্রকল্প আরও বর্ধিত হয়েছে। ভাতার অঙ্ক বৃদ্ধির পাশাপাশি প্রাপক তালিকায় স্বচ্ছতা আনা হয়েছে, সুবিধাভোগীদের সংখ্যাও বেড়েছে। এবার একযোগে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও দিব্যাঙ্গ ভাতার অঙ্ক বাড়িয়ে দিল রাজ্য সরকার। পূর্বের ঘোষণামতো আজ থেকে একহাজারের বদলে দেড় হাজার টাকা পাবেন উপভোক্তারা। আগস্ট থেকে বর্ধিত অঙ্ক বেড়ে যাওয়ায় তা সেপ্টেম্বর থেকে  নবান্নে এই অর্থ তাঁদের কয়েকজনের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) নিজে। সেইসঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ ঘোষণা, ‘‘বিগত সরকারের যাবতীয় ওয়েটিং লিস্ট আজ থেকে বাতিল করে দেওয়া হল। আমরা আবার জনকল্যাণ শিবির করব। সেখানে গিয়ে সকলে নতুন করে আবেদন জানাবেন।” 

আগেও একাধিকবার তিনি অভিযোগ তুলেছিলেন, বিগত তৃণমূল সরকারের আমলে সামাজিক ভাতাগুলির প্রাপক তালিকায় বিস্তর গোঁজামিল ছিল, ঘনিষ্ঠজনদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ভুয়ো তালিকা বানানো হয়েছিল। এবার ঠিক সেই অভিযোগেই আগেকার প্রাপক তালিকা বাতিল করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আগে আমরা অনেক জায়গায় দেখেছি, একজন পুরুষ স্বামীহীন ভাতা পাচ্ছেন। এমনটা তো চলতে পারে না। আমরা তাই আগের সরকারের ওয়েটিং লিস্ট বাতিল করে নতুন করে তালিকা তৈরি করব। আমি চাই, যাঁরা আমাদের জনকল্যাণ শিবিরে এসে নাম লিখিয়েছেন, তাঁদের আবেদন, নথি যাচাই করে অগ্রাধিকারের ভিত্তিতে আগে ভাতা দেওয়া হোক।” 

আগেও একাধিকবার তিনি অভিযোগ তুলেছিলেন, বিগত তৃণমূল সরকারের আমলে সামাজিক ভাতাগুলির প্রাপক তালিকায় বিস্তর গোঁজামিল ছিল, ঘনিষ্ঠজনদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ভুয়ো তালিকা বানানো হয়েছিল। এবার ঠিক সেই অভিযোগেই আগেকার প্রাপক তালিকা বাতিল করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আগে আমরা অনেক জায়গায় দেখেছি, একজন পুরুষ স্বামীহীন ভাতা পাচ্ছেন। এমনটা তো চলতে পারে না। আমরা তাই আগের সরকারের ওয়েটিং লিস্ট বাতিল করে নতুন করে তালিকা তৈরি করব। আমি চাই, যাঁরা আমাদের জনকল্যাণ শিবিরে এসে নাম লিখিয়েছেন, তাঁদের আবেদন, নথি যাচাই করে অগ্রাধিকারের ভিত্তিতে আগে ভাতা দেওয়া হোক। আমরা আবার গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় ২ দিন ধরে জনকল্যাণ শিবির করব। সেখানে এসে আপনারা নাম লেখান। এছাড়া ‘আপনার সরকার আপনার পাশে’ নামে কর্মসূচিও হবে। সেখানেও আবেদন করতে পারবেন।”  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার তিনি সাংবাদিক বৈঠকে জানান, ৮২ লক্ষ উপভোক্তা এই তিন প্রকল্পের সুবিধা পাবেন। তার জন্য বছরে ১৪,৭৭১ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে সরকারের। এই অর্থ সরাসরি অ্যাকাউন্টে পাবেন ‘যোগ্য’ প্রাপকরা। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘রাজ্যের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আমাদের বছর খানেক সময় লাগবে। কিন্তু আমাদের লক্ষ্য, যোগ্য মানুষকে যোগ্য সামাজিক প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া। মোট ৬১, ৫৭, ২৩০ জন স্বামীহীন, বৃদ্ধ ও দিব্যাঙ্গ মানুষ এই ভাতা পাচ্ছেন। জনকল্যাণ শিবিরের মাধ্যমে আরও ৬.৩৭ লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।” জনতার কাছে শুভেন্দু অধিকারীর আবেদন,  ‘‘যাঁরা আমার কথা শুনে মনে করছেন যে তাঁরা এই প্রকল্পের সুবিধা আর নেবেন না, তাহলে এসে সারেন্ডার করুন। আমি স্বাগত জানাচ্ছি। আর ২৫ থেকে ৬০ বছরে বয়সিদের কাছে আবেদন, আগের ১৫০০ টাকা সারেন্ডার করে অন্নপূর্ণার জন্য আবেদন করলে ৩০০০ টাকা পাবেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.