‘ডন ৩’ বিতর্কের মাঝেই আগস্ট থেকে শুরু হয়েছে ‘প্রলয়’-এর শুটিং। জানা গিয়েছিল, মাঝপথেই লম্বা বিরতি নেবেন অভিনেতা। অন্তঃসত্ত্বা স্ত্রীর খেয়াল রাখতেই নাকি এই সিদ্ধান্ত। পিতৃত্বকালীন ছুট কাটিয়ে আবার ২০২৭এ দ্বিতীয় শিডিউলের কাজ শুরু করবেন। কিন্তু, এর মাঝেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে রণবীর সিং (Ranveer Singh) অভিনীত আসন্ন জম্বি থ্রিলার ‘প্রলয়’-এর লুক। সেট থেকে ফাঁস হয়েছে শুটিংয়ের মুহূর্ত।
ছবিগুলো ঝাঁ চকচকে না। ঝাপসা হলেও আলো আঁধারিতে এটুকু স্পষ্ট, আপাদমস্তক কালো পোশাক, লম্বা চুল, গাল ভর্তি দাড়ি। ‘ধুরন্ধর’-এর মতোই ‘রাফ অ্যান্ড টাফ’ অবতারে ফিরছেন রণবীর? জোর জল্পনা ভক্তমহলে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা মিলেছে সহ-অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনেরও। এই ছবির মাধ্যমে যাঁর বলিউডে অভিষেক ঘটল।
আরও পড়ুন:

একটি শিশুকে পিঠে নিয়ে কল্যাণীর সঙ্গেবিধ্বস্ত অবস্থায় হেঁটে চলেছেন রণবীর। মাটিতে ছড়িয়ে রয়েছে শুকনো পাতা আর পিছনে বেশ কয়েকটি পরিত্যক্ত গাড়ি। ধুলোমাখা সেটে দুর্যোগ পরবর্তী দৃশ্যের শুটিং করতে দেখা যাচ্ছে। যেখানে পুরনো যানবাহন এবং কর্দমাক্ত রাস্তা কার্যত দৃশ্যমান। ফাঁস হওয়া ক্লিপিংয়ে সারভাইভাল থ্রিলারের আঁচ পাওয়া যাচ্ছে তা বললে অত্যুক্তি হবে না।
শুটিং সেটের ভিডিও দাবানলের গতিতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত রণবীর ভক্তরা। ‘প্রলয়’-এর সেট থেকে ছড়িয়ে পড়া এই ঝলকগুলো নিঃসন্দেহে ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এক অনুরাগীর মন্তব্য, ‘ফাঁস হওয়া ভিডিও থেকেই ইতিবাচক সাড়া পাওয়া শুরু।’ ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির পর রণবীরের কেরিয়ারের পরবর্তী ধামাকা হতে চলেছে ‘প্রলয়’!
PRALAY leaks 🧨🥵🌋🌋🌋
The #Pralay leaks are mind blowingly exciting 😭🔥#RanveerSingh TRANSFORMATION! pic.twitter.com/M4wjAjoYl1
— khanna (@cozybambii) September 6, 2026
ভিজ্যুয়াল ইতিমধ্যেই দর্শকের মধ্যে প্রবল কৌতূহল সৃষ্টি করেছে। একইসঙ্গে ভক্তমহলে জম্বির ভূমিকায় রণবীর সিংকে দেখার আগ্রহও দ্বিগুণ হল, তা বলাই বাহুল্য। ভবিষ্যতের মুম্বই শহরের প্রেক্ষাপটে নির্মিত ‘প্রলয়’এ দেখা যাবে মারাত্মক মহামারী এবং পরবর্তী জম্বি আক্রমণে বিধ্বস্ত এক শহরের কাহিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সুপার সুখোই’ থেকে অত্যাধুনিক পন্টসার মিসাইল! আজই মোদি-পুতিন বৈঠকে চূড়ান্ত হবে অস্ত্রচুক্তি?
-
শেষে ট্রান্সফর্মার উদ্বোধন রাহুল গান্ধীর! প্রচারের বহর দেখে নেটিজেনদের খোঁচা, ‘যেন দেশোদ্ধার করলেন’
-
‘১০ হাজার রান করেও বাদ পড়েছিলাম’, শামিকে উৎসাহ দিতে নিজের উদাহরণ টানলেন সৌরভ
-
চোখে-মুখে উদ্বেগ, হয়নি ঘুম! সকালে ভবানী ভবনে চা-বিস্কুট খেয়ে মেদিনীপুরে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত
-
বাবা-মায়ের চাপে বিজ্ঞান, পছন্দ সাহিত্য, ফি বছর কাউন্সেলরের দ্বারস্থ যাদবপুরের ৩০০ পড়ুয়া