Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Kalighat temple

কালীঘাট মন্দিরের গয়না কোথায়? উধাও ভল্টের চাবি ফেরতের দাবিতে আদালতে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ

কালীঘাট মন্দিরের সম্পত্তি গরমিলের অভিযোগ উঠেছে আগেও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৮:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৮:১১

options
link
কালীঘাট মন্দিরের গয়না কোথায়? উধাও ভল্টের চাবি ফেরতের দাবিতে আদালতে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ zoom
কালীঘাট মন্দির। ফাইল ছবি
Advertisement

কালীঘাট মন্দিরে মা কালীর নামে থাকা গয়না, ভক্তদের দান করা মূল্যবান সামগ্রীর পরিমাণ কত? বর্তমানে কোথায় রয়েছে? এমনই নানা প্রশ্ন তুলে দক্ষিণ ২৪ পরগনা জেলা জজের কাছে লিখিত অভিযোগ জানাল সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ। জেলা জজের অভিযোগের ভিত্তিতে কোনও তদন্ত শুরু হয় কিনা, সেটাই এখন দেখার।

কালীঘাট মন্দিরের (Kalighat Temple) সম্পত্তি গরমিলের অভিযোগ উঠেছে আগেও। গত ২০০৬ সালে কলকাতা হাই কোর্টে এই অভিযোগের জল গড়ায়। প্রণামীর সম্পূর্ণ অংশ নির্ধারিত জায়গায় জমা পড়ছে না বলেই অভিযোগ ওঠে। সেই সময় তৎকালীন চেয়ারম্যান তথা জেলা জজ অসন্তোষ প্রকাশ করেন। তার প্রায় ২০ বছর পর ফের কালীঘাটের দক্ষিণাকালীর গয়না, সম্পত্তির নথি চেয়ে তৎপর সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ। তাদের দাবি, কালীঘাট মন্দিরের দক্ষিণাকালীর গয়নাগাটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্টে রাখা রয়েছে। তবে ওই ভল্টের চাবি ১৯৮০ সাল থেকে আর পাওয়া যাচ্ছে না। তাই ভল্টের ভিতর ঠিক কী রয়েছে, তা আদৌ একইরকম রয়েছে কিনা, তা জানা নেই কারও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আবার এদিকে, মন্দিরের গয়নাগাটি-সহ নানা সম্পদ সংরক্ষণ কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বলে রাখা ভালো, এই কমিটিতে ছিলেন পাঁচ সেবায়েত, মন্দিরের দৈনন্দন কাজের সঙ্গে যুক্ত নন এমন ৬ জন বহিরাগত সদস্যও ছিলেন কমিটি। জেলা জজ হলেন কমিটির চেয়ারম্যান। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই কমিটির মেয়াদ ৫ বছর। অভিযোগ, গত ২০১৪ সালের পর থেকে মন্দির পরিচালন কমিটির নির্বাচন হয়নি। সুতরাং তারপর থেকে আর ওই গয়নাগাটির কোনও খোঁজখবর করা হয়নি। মন্দিরের সম্পদের ক্ষতির আশঙ্কা করা হয়েছে। এই পরিস্থিতিতে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পরিষদের তরফে জেলা জজের কাছে এফআইআর করার নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে। এছাড়া ভল্টের ভিতরে থাকা গয়নাগাটির তালিকা দেওয়ার দাবিও জানানো হয়েছে। শেষমেশ কী হয়, সেটাই এখন দেখার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.