সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে 5G পরিষেবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হাত ধরেই রচিত হল প্রযুক্তির নয়া ইতিহাস। সেই সময় মোদির চোখে দেখা গিয়েছে এক কালো চশমা। প্রশ্ন উঠেছে, এই চশমার বিশেষত্ব নিয়ে। এই চশমার নাম স্মার্টগ্লাস। রিলায়েন্স বাজারে এনেছে এই চশমা। নাম জিও গ্লাস। জেনে নিন কী এই চশমার বিশেষত্ব।
- ২০২২ সালে রিলায়েন্সের বার্ষিক অধিবেশনে আত্মপ্রকাশ করে এই চশমা। ওজন ৭৫ গ্রাম। দেখার পাশাপাশি এতে রয়েছে শোনার ব্যবস্থাও। দাম পড়বে মোটামুটি ভাবে হাজার পাঁচেক টাকা। সর্বোচ্চ ১৫ হাজার টাকা।
- ই-লার্নিং, সংবাদমাধ্যম, বিনোদন, গেমিং এমনকী শপিং- নানা কাজে ব্যবহার করা যায় জিওগ্লাস। স্মার্টফোনের সঙ্গে এটিকে জুড়ে দিলেও ভারচুয়াল পৃথিবীর অভিজ্ঞতা আপনার হাতের মুঠোয়।
- এই চশমা চোখে থাকলে কোনও স্ক্রিন আলাদা করে দরকার নেই। চশমার মধ্যেই সব ধরা দেবে। ত্রিমাত্রিক ছবি একেবারে জীবন্ত হয়ে উঠবে। নিঃসন্দেহে এর ফলে অন্য ক্ষেত্রে থ্রি-ডি দেখার চেয়েও আরও ভাল, আরও নিখুঁত অভিজ্ঞতা হবে।
[আরও পড়ুন: দু’বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন, দোষীকে ১৪২ বছরের কারাদণ্ড দিল আদালত]
এদিকে ৫জি প্রযুক্তি নিয়েও কৌতূহলের শেষ নেই। জানা গিয়েছে এই প্রযুক্তির পরিষেবা স্পেকট্রাম ও নেটওয়ার্ক- দুইয়েরই ক্ষমতা বহু গুণে বাড়াবে। ডাউনলোড কিংবা আপলোড সবই হবে দ্রুতগতিতে। প্রাথমিক ভাবে কলকাতা, চেন্নাই, মুম্বই ও দিল্লিতে ৫জি চালু হলেও ধীরে ধীরে সর্বত্রই চালু হয়ে যাবে ৫জি।
প্রসঙ্গত, ৫জি এলে গ্রাহকদের পরিষেবায় কতটা পরিবর্তন আসবে? মনে করা হচ্ছে, ডেটা ডাউনলোডের গতি বাড়বে ১০ গুণ! স্পেকট্রাম এফিশিয়েন্সি হবে ৩ গুণ বেশি। অনেক দ্রুত ডেটা ট্রান্সফার, ডাউনলোড এবং আপলোড করা যাবে। যা ডিজিটাল ইন্ডিয়ার দিকে আরও একধাপ এগিয়ে যাবে ভারত। কিন্তু সেজন্য গাঁট থেকে খসবে মোটা অঙ্কের টাকা।
[আরও পড়ুন: ৫১ বছর পর কংগ্রেসের সভাপতি হতে পারেন দলিত নেতা]
সর্বশেষ খবর
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!