সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন নম্বর ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে ফেসবুক৷ শিগগিরই এমন ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে ফেসবুকের পক্ষ থেকে৷
২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় মার্ক জুকারবার্গের কোম্পানি৷ তারপর এই প্রথমবার সংস্থার পলিসিতে বড়সড় বদল আনতে চলেছে ফেসবুক৷ নতুন পলিসিতে ফেসবুক ইচ্ছেমতো হোয়াটসঅ্যাপের নম্বরের তথ্য ব্যবহার করতে পারবে৷ তবে, ব্যবহারকারীদের অন্যান্য তথ্য শেয়ারের ক্ষেত্রে এই পলিসি গ্রাহ্য হবে না বলেই জানা গিয়েছে৷
ফেসবুক ও হোয়াটসঅ্যাপ দুই সংস্থারই দাবি, নতুন এই পরিবর্তনের ফলে কোনও গ্রাহকের তথ্যই ফাঁস হবে না৷ শুধু নম্বরটি ফেসবুক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা হবে৷ তবে হোয়াটসঅ্যাপ আগের মতোই ‘অ্যাড ফ্রি’ থাকবে বলেই জানা গিয়েছে৷
এর ফলে মেসেজিং অ্যাপ ও সোশাল সাইট এই দুটির ক্ষেত্রেই পরিকাঠামোগত উন্নয়ন হবে এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যাও অনেক কমবে বলেও হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছেন৷ প্রসঙ্গত বর্তমানে সারা বিশ্বে ১০০ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন৷ যাঁদের অধিকাংশই ভারতীয় নাগরিক৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের