বহুদিন ধরে একই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন? তাহলে কিন্তু বলতে হয় আপনার ফোন আর ‘স্মার্ট’ নেই। অন্য অ্যাপ্লিকেশনের নিরিখে না হলেও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে একথা বলাই যায়! ভাবছেন তো কেন? কারণ, কয়েক মাস পর থেকেই পুরনো কিছু ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। ফলে এবার আর ফোন বদলে ফেলা ছাড়া গতি নেই। তবে এই মুহূর্তে আইওএস ব্যবহারকারীদের কোনও চিন্তা নেই।
আরও পড়ুন:
আসলে সময়ের সঙ্গে আপডেট হতে থাকে অ্যাপ ও ফোনের অপারেটিং সিস্টেম। কারণ একটাই, অপারেটিং সিস্টেম আপগ্রেড না করা হলে আপডেটেড অ্যাপগুলো ঠিক মতো কাজ করবে না ফোনে। ফোন হ্যাং হওয়া-সহ একাধিক সমস্যা দেখা দেওয়া সেক্ষেত্রে খুব স্বাভাবিক। কিন্তু ফোনের অপারেটিং সিস্টেম যতই আপডেট করা হোক, তার একটা সীমা রয়েছে। কারণ, একটা পর্যায়ের পর ফোনের প্রসেসর তা সাপোর্ট করে না। তাই স্বাভাবিকভাবেই কাজ করে না আপডেটেড অ্যাপ। সেই কারণেই এবার বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে কাজ করা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ।
নিশ্চয় ভাবছেন তালিকায় রয়েছে কোন কোন অ্যাপ? জানা যাচ্ছে, যে ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৬-এর থেকেও পুরনো অর্থাৎ অ্যান্ড্রয়েড ৫ বা তার আগের, সেগুলোতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। তবে হাতে এখনও কিছুটা সময় রয়েছে। এই ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করবে ৮ সেপ্টেম্বর থেকে। তাই যাদের ফোনের অপারেটিং সিস্টেম পুরনো, তাঁরা চটপট হোয়াটসঅ্যাপ ব্যাকআপ নিন, আর পালটে ফেলুন ফোন। নাহলে হারিয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ বহু চ্যাট ও নথি।
সর্বশেষ খবর
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও
-
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
-
একবছরে ২,৫০০ কোটির লোকসান শাহরুখের! ‘ধনকুবের’ বাদশার ক্যাশবাক্সে আচমকা টান কেন?
-
শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা! বৃষ্টিতে বাড়ছে তিস্তার জলস্তর