Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
WhatsApp

এবার মোবাইল রিচার্জ করা যাবে হোয়াটসঅ্যাপ থেকেই! নয়া ফিচার আনছে মেটা

অন্য কোনও অ্যাপে যেতে হবে না। সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই রিচার্জ করা যাবে। এবং এর জন্য কোনও পেমেন্ট প্ল্যাটফর্মেও যেতে হবে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৮:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৮:৩০

options
link
এবার মোবাইল রিচার্জ করা যাবে হোয়াটসঅ্যাপ থেকেই! নয়া ফিচার আনছে মেটা zoom
প্রতীকী ছবি
Advertisement

ইউজারদের জন্য নিত্যনতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এমনিতেই এই মেসেজিং অ্যাপটির জনপ্রিয়তা আকাশছোঁয়া। তবু ইউজারদের খুশি রাখতে নতুন নতুন ফিচার প্রায়ই আত্মপ্রকাশ করে। এবার এদেশের হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য আসছে একটি নতুন ফিচার। যার সাহায্যে প্রিপেড মোবাইল নম্বর রিচার্জ করা যাবে। সরাসরি। একেবারে অ্যাপটি থেকেই। অন্য কোনও অ্যাপে যেতে হবে না। কোনও পেমেন্ট প্ল্যাটফর্মেও যেতে হবে না। শিগগিরি অ্যান্ড্রয়েড ও আইওএস ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারবেন।

এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ পেইউ-এর সঙ্গে জোট বেঁধেছে। আর এর ফলে ইউজাররা সহজেই রিচার্জ করতে পারবেন। আপনার প্রিপেড প্ল্যান থাকলে পছন্দের প্ল্যান ব্রাউজ করে নিতে পারবেন। তারপর সেখান থেকে একটি রিচার্জ করার জন্য বেছে নিলেই হল। ইতিমধ্যেই ভোডাফোন আইডিয়া, রিলায়েন্স জিও, এয়ারটেলের মতো সংস্থার সঙ্গে তারা যুক্ত হয়ে গিয়েছে।

Advertisement

কীভাবে করবেন? হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে ₹ আইকনটি থাকে ক্যামেরার ঠিক পাশেই। ওখানে ট্যাপ করতে হবে। তাহলে যে পেমেন্ট সেকশন দেখা যাবে সেখানে রিচার্জ, ইউপিআই ট্রান্সফার এমনকী নির্দিষ্ট শহরের ক্ষেত্রে মেট্রো টিকিটও কাটা যাবে। সেখান থেকে রিচার্জ অপশন বেছে নিতে হবে। এরপর সেখানে নিজের (বা অন্য কারও, যদি তাঁর নম্বর রিচার্জ করতে হয়) নম্বর লিখে দিন। তারপর অপারেটর বেছে নিন। বাছুন প্ল্যান। পে করে দিন। ইউপিআইয়ের সাহায্যেও তা করা যাবে। আর সেজন্য কেবল নিজের পিন দিলেই হল। এতেই কাজ হাসিল হয়ে যাবে। এরপর হোয়াটসঅ্যাপের তরফে কনফার্মেশন জানানো হবে। তা পেমেন্ট হিস্ট্রিতে থেকে যাবে। সব মিলিয়ে সহজেই রিচার্জ করতে পারবেন ইউজাররা। আর হোয়াটসঅ্যাপও এর মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে। এখন দেখার, এই ফিচার আসার পর তা ইউজারদের মধ্যে কেমন সাড়া ফেলে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.