Yamaha

ই-স্কুটারের বাজারে এবার ইয়ামাহা, এক চার্জে ১৬৯ কিমি পথ, জানেন দাম কত?

ভারতের বৈদ্যুতিক স্কুটারের বাজারে বড়সড় ধামাকা দিল ইয়ামাহা। জাপানি এই সংস্থাটি দেশে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার ‘ইসি-০৬’ (EC-06) লঞ্চ করল। পরিবেশবান্ধব যাতায়াতের লক্ষ্যে এটি সংস্থার একটি বড় পদক্ষেপ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ২০:৫২

options
link
ই-স্কুটারের বাজারে এবার ইয়ামাহা, এক চার্জে ১৬৯ কিমি পথ, জানেন দাম কত?
ইয়ামাহা ইসি-০৬

ভারতের বৈদ্যুতিক স্কুটারের বাজারে বড়সড় ধামাকা দিল ইয়ামাহা। জাপানি এই সংস্থাটি দেশে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার ‘ইসি-০৬’ (EC-06) লঞ্চ করল। পরিবেশবান্ধব যাতায়াতের লক্ষ্যে এটি সংস্থার একটি বড় পদক্ষেপ। প্রিমিয়াম ‘ব্লু স্কয়ার’ ডিলারশিপের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই করা কিছু শহরে এই স্কুটারটি পাওয়া যাবে।

Advertisement

ইয়ামাহার এই নতুন স্কুটারের দাম রাখা হয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ৬০০ টাকা (এক্স-শোরুম)। রিভার ইন্ডি-র কাঠামোর উপর ভিত্তি করেই এটি তৈরি করা হয়েছে। ভারতের শহুরে গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি এই স্কুটারটি আপাতত ‘ব্লুয়িশ হোয়াইট’ রঙে বাজারে এল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্কুটারটিতে রয়েছে ৪ কিলোওয়াট আওয়ারের (kWh) একটি ফিক্সড ব্যাটারি। এর সঙ্গে যুক্ত করা হয়েছে ইন্টেরিয়র পারমানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর। এই মোটর থেকে সর্বোচ্চ ৬.৭ কিলোওয়াট শক্তি এবং ২৬ এনএম টর্ক পাওয়া যাবে। এক চার্জে স্কুটারটি ১৬৯ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭৯ কিমি। সাধারণ হোম প্লাগ ব্যবহার করেই ব্যাটারিটি চার্জ দেওয়া যাবে। সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে প্রায় আট ঘণ্টা।

Advertisement

চালকের সুবিধার জন্য এতে ইকো, স্ট্যান্ডার্ড এবং পাওয়ার—এই তিনটি রাইডিং মোড রয়েছে। এ ছাড়াও সংকীর্ণ জায়গায় পার্কিংয়ের জন্য দেওয়া হয়েছে রিভার্স মোড। সুরক্ষার খাতিরে স্কুটারের দুই চাকাতেই রয়েছে ২০০ মিমি ডিস্ক ব্রেক এবং কম্বি ব্রেক সিস্টেম (CBS)। সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে কয়েল স্প্রিং সাসপেনশন থাকায় এবড়োখেবড়ো রাস্তায় আরামদায়ক সফর নিশ্চিত হবে।

আধুনিক ফিচারের তালিকায় রয়েছে রঙিন এলসিডি ডিসপ্লে। যেখানে স্পিড, ব্যাটারির চার্জ এবং কানেক্টিভিটি সংক্রান্ত তথ্য দেখা যাবে। সামনে ও পিছনে রয়েছে শক্তিশালী এলইডি লাইট। বাজারে রিভার ইন্ডি, অ্যাথার ৪৫০এক্স এবং ওলা এস১ প্রো-র মতো জনপ্রিয় স্কুটারগুলোর সঙ্গে কড়া টক্কর দেবে ইয়ামাহা ইসি-০৬।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন