পৃথিবীজুড়ে গুগল ক্রোমের ইউজার কোটি কোটি। এবার সকলের জন্যই এমার্জেন্সি সিকিউরিটি অ্যালার্ট জারি করল গুগল। দু’টি সাংঘাতিক ত্রুটি ধরা পড়ার পরই গুগলের তরফে ওই অ্যালার্ট জারি করা হয়েছে।
আরও পড়ুন:
কী এই জিরো ডে অ্যালার্ট? সহজে বলতে গেলে, যখন কোনও সফটওয়্যার, হার্ডওয়্যার বা নেটওয়ার্ক তৈরি করা হয়, তখন প্রায়শই এর কিছু ত্রুটি বা ফাঁক থাকে। অনেক সময় এমনও হয়, কোনও সফটওয়্যার অনেক স্তরে পরীক্ষার পরেও, ডেভেলপাররা তার ত্রুটিগুলি সনাক্ত করতে সক্ষম হয় না। আর সাইবার হামলাকারীরা এই ফাঁকগুলির সুযোগ নিয়েই আক্রমণ করে। যদি সময়মতো ফাঁকটি শনাক্ত না করা যায়, তাহলে ডেভেলপাররা এর জন্য একটি আপডেট বা প্যাচ প্রকাশ করে। কিন্তু যদি প্যাচ প্রস্তুত না থাকে এবং এই সময়ের মধ্যে সাইবার আক্রমণ ঘটে, তাহলে মহা বিপদ! এই পরিস্থিতিকে ‘জিরো-ডে’ বলা হয়। বর্তমান পরিস্থিতি ঠিক এমনই। আর তাই সকলকে সতর্ক করেছে টেক জায়ান্ট সংস্থা। কেননা এই মুহূর্তে সাইবার অপরাধীরা সরাসির ব্রাউজারকেই নিশানা করতে পারে! প্রসঙ্গত, গুগল পুরো বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রদানের জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। আসলে দৈনিক কোটি কোটি মানুষ ক্রোমের উপর নির্ভর করেন। তাই সতর্কতা নিতেই হচ্ছে। সেই সঙ্গেই ইউজারদের উদ্দেশেও বার্তা দেওয়া হয়েছে।
কিন্তু সেক্ষেত্রে এবার ইউজারদের কী করতে হবে? প্রথমেই যেটা করতে হবে তা হল অবিলম্বে গুগল ক্রোম আপডেট করা। সেই সঙ্গেই অটোমেটিক আপডেট চালু রাখুন। পাশাপাশি ইমেলে সন্দেহজনক লিঙ্ক বা অ্যাটাচড ফাইলে ক্লিক করা থেকেও বিরত থাকতে হবে। নিয়মিত অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখুন। কোনও রকম সন্দেহ হলেই সঙ্গে সঙ্গেই রিপোর্ট করুন। মনে রাখবেন, সাইবার অপরাধীরা অনেক বেশি চতুর। তাই সতর্ক থাকতেই হবে। অন্যথায় পড়তে হবে বড় সমস্যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ