সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও দামি হতে চলেছে বাড়িতে বসে রেস্তরাঁর খাবার খাওয়া! অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো নতুন সার্ভিস ফি শুরু করার কথা জানিয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন পরিষেবার জন্য় এবার গুনতে হবে অতিরিক্ত টাকা।
যে রেস্তরাঁ থেকে খাবার অর্ডার করা হবে, ডেলিভারির গন্তব্য থেকে সেখানকার দূরত্ব চার কিলোমিটার হলেই বাড়তি টাকা খসবে। যে পরিষেবার নাম ‘লং ডিস্টেন্স সার্ভিস ফি’। নতুন এই নিয়ম অনুযায়ী, রেস্তরাঁ বা হোটেল থেকে ডেলিভারি লোকেশনের মধ্যে যদি ৪-৬ কিলোমিটার দূরত্ব হয় এবং অর্ডার করা খাবারের দাম ১৫০ টাকা হয় তাহলে বাড়তি ১৫ টাকা সার্ভিস চার্জ দিতে হবে গ্রাহকদের। অন্যদিকে, যদি দূরত্ব ৬ কিলোমিটারের বেশি হয়, তাহলে গ্রাহককে ২৫ থেকে ৩৫ টাকা পর্যন্ত বাড়তি চার্জ দিতে হবে। তবে এই বাড়তি চার্জের পরিমাণ এক এক শহরে এক একরকম হবে বলে জানানো হয়েছে।
জোম্যাটোর তরফে রেস্তরাঁ ও হোটেলগুলিকে জানানো হয়েছে, এই নয়া নিয়মে ৩০ শতাংশের বেশি পরিষেবা ফি নেওয়া হবে না। তবে রেস্তরাঁ মালিকরা মনে করছেন বাড়তি চার্জ চালু করার ফলে এই টাকার অঙ্ক ৪৫ শতাংশ পর্যন্ত হতে পারে। এতে ব্যবসায় লোকসানের মুখে পড়তে হবে বলে মনে করছেন তাঁরা।
এক রেস্তরাঁর মালিক জানিয়েছেন, এভাবে সার্ভিস চার্জ বাড়ানো হলে ব্যবসার ক্ষতি হতে পারে। এ ব্যাপারে জোম্যাটো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। এদিকে জোম্যাটোর দাবি, দূর থেকে খাবার পৌঁছতে অনেকটা সময় লাগে। অনেক সময় খাবার ঠান্ডা হয়ে যায়। এতে গ্রাহকরাও ভালো রেটিং দিতে চান না। গ্রাহকদের তাড়াতাড়ি খাবার পৌঁছে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
৯ ঘণ্টা লোডশেডিং, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার, আলোর খোঁজে ভারতের দ্বারস্থ অন্ধকার বাংলাদেশ!
-
‘যন্তর মন্তরে শাবানাজির মতো জেন জি’রা ছিলেন!’ ‘নর্দমার প্রজন্ম’র পর ফের বিস্ফোরক কঙ্গনা
-
২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! মুখ্যমন্ত্রীর নির্দেশে জাহাজের ধাক্কায় নূরপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু
-
মেসি পেরেছে, রোহিত-বিরাট কেন নয়? বিশ্বকাপের আগে গম্ভীরকে ‘চ্যালেঞ্জ’ বিজেপি সাংসদের
-
নেতাজি কি যুদ্ধাপরাধী! ঠিক কী বলেছিলেন নেহরু? ‘অনন্ত’ বিতর্কের মাঝে ব্যাখ্যা গবেষকদের