শহরজুড়ে যেন প্রেমের মরশুম…। চলছে প্রেমের সপ্তাহ। প্রেমদিবসের বাকি আর মাত্র আর কয়েকটা দিন। স্বাভাবিকভাবেই বিশেষ এই দিনে সঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার জন্য নানারকম প্ল্যান করছেন সকলে। কেউ ডিনার ডেটে যাওয়ার ভাবনাচিন্তা করছেন, কেউ আবার হয়তো লং ড্রাইভে যাবেন সঙ্গীর সঙ্গে। কিন্তু যারা লং ডিসট্যান্স সম্পর্কে রয়েছেন তাঁরা? চাইলেও তো একসঙ্গে সময় কাটানো সম্ভব নয় তাঁদের পক্ষে। রইল তাঁদের জন্য প্রেমদিবসকে স্পেশাল করার টিপস।
আরও পড়ুন:
১. এমন কিছু উপহার সঙ্গীকে পাঠান যা আপনাদের সম্পর্কের যাত্রাটাকে স্মরণ করিয়ে দেয়। এমন কিছু যা সঙ্গীকে স্মৃতির সাগরে ডুব দিতে বাধ্য করবে। নিজেদের পুরনো ছবি ফ্রেমবন্দি করে তা পাঠাতে পারেন। যদি আপনারা দুজনেই গান প্রেমী হয়ে থাকেন, তাহলে তাঁর পছন্দের গান নিজের গলায় গেয়ে তা রেকর্ড করেও পাঠাতে পারেন। এই উপহারে মুখে হাসি ফুটবেই।

২. সময়ের সঙ্গে সঙ্গে চিঠি কার্যত অতীত হয়ে গিয়েছে। এখন যাবতীয় কথা হোয়াটসঅ্যাপে বন্দি। কিন্তু আজও চিঠির মর্ম কিন্তু আলাদা। মনের কথা উজার করে দিন চিঠিতে। সঙ্গে পাঠান এক গোছা গোলাপ, চকোলেট।

৩. একসঙ্গে পাশাপাশি বসে তো সিনেমা দেখা সম্ভব নয়, তবে ভারচুয়াল মুভি ডেট কিন্তু করতেই পারেন। দু’জনের পছন্দের একটা সিনেমা বেছে নিন। ভিডিও কল করে পছন্দের স্ন্যাক্স নিয়ে দু’জনই বসে পড়ুন। সিনেমা দেখতে দেখতে তা নিয়ে টুকটাক আলোচনা করুন। প্রেমদিবস পারফেক্ট হয়ে যাবেই।

৪. সঙ্গীর পছন্দের মেনু তো নিশ্চিয়ই জানেন। প্রেমদিবসে তাঁকে কিছু না জানিয়েই তাঁর ঠিকানায় পাঠিয়ে দিন প্রিয় পদ। ব্যস, কেল্লাফতে।

৫. যদি সম্ভব হয়, তাহলে সঙ্গী যেখানে থাকেন সটান হাজির হয়ে যান সেখানে। দরজা খুলে আপনাকে দেখেই চমকে যাবেন তিনি। প্রেম দিবস স্পেশাল করতে আর কী চাই!
সর্বশেষ খবর
-
আগামী মরশুমে কেকেআরেই খেলবেন হার্দিক! ভিডিও পোস্ট করে বড়সড় ইঙ্গিত নাইটদের
-
গম্ভীররা দেখে যাওয়ার পরেই বদলে দেওয়া হল পিচ! শ্রীলঙ্কায় ২২ গজ নিয়ে চরম ধন্দে ভারত
-
প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎকে নিয়ে নৈহাটিতে ‘পুনর্নির্মাণ’ পুলিশের, চোর স্লোগান দিয়ে তেড়ে গেল জনতা
-
১০ দিনের ডেডলাইন, সাংসদদের দলত্যাগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কালীঘাট তৃণমূলের
-
‘শামির এখনও অনেক কিছু দেওয়ার ছিল, এত তাড়াতাড়ি বাদ দেওয়া ঠিক হয়নি’, বলছেন সৌরভ