Indian ropeway rides

শূন্যে বসেই পাহাড়-নদী-বরফ-কেল্লা দর্শন! রইল ভারতের ভয়ংকর সুন্দর ৭ রোপওয়ে যাত্রার হদিশ

জম্মু ও কাশ্মীরের পাটনিটপে ‘স্কাইভিউ গন্ডোলা’-র পথ তৈরিতে একটিও গাছ কাটা যায়নি। ভারত তথা সমগ্র এশিয়া মহাদেশে এমন ঘটনা বিরলতম। তাই প্রকৃতিপ্রেমীদের কাছে এই যাত্রা নিঃসন্দেহে উপভোগ্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৮:০৫

options
link
শূন্যে বসেই পাহাড়-নদী-বরফ-কেল্লা দর্শন! রইল ভারতের ভয়ংকর সুন্দর ৭ রোপওয়ে যাত্রার হদিশ
রোপওয়ে-তে উঠলে অনেকাংশে পূরণ করা যায় পাখির চোখ দিয়ে পৃথিবীকে দেখার ইচ্ছে।

যে কোনও প্রাকৃতিক শোভাই বুঝি কয়েকগুণ বেড়ে যায়, যদি তা দেখার আঙ্গিক বদলে ফেলা যায়। মাটিতে পা রেখে যে দৃশ্য দেখতে যেমনটা লাগে, সেই দেখার চোখই একেবারে পালটে যায়, যদি আকাশ থেকে পাখির চোখ দিয়ে দেখতে পারা যায়। পাখির মতো স্বেচ্ছায় উড়ে বেড়ানোর সুযোগ মানুষের না থাকলেও রোপওয়ে-তে (Indian ropeway rides) উঠলে এই ইচ্ছের অনেকটাই পূরণ হয়।

Advertisement

আকাশ থেকে নিচের নৈসর্গিক দৃশ্য দেখতে অবশ্য বিদেশ বিভূঁইয়ে যাওয়ার দরকার নেই। ভারতেই রয়েছে এমন সাত জায়গা, যেখানে পর্যটকেরা রোপওয়ে চাপার সুযোগ পেতে পারেন।

Advertisement
7 scenic Indian ropeway rides for travellers
জম্মু ও কাশ্মীরের ‘গুলমার্গ গন্ডোলা’

সিকিমের ইয়াংয়াং রোপওয়ে
দক্ষিণ সিকিমের নামচি জেলায় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই রোপওয়ে। ধপের থেকে ভালেধুঙ্গা যাওয়ার চড়াই পাহাড়ি পথ এড়িয়ে রোপওয়ে পৌঁছানো যায় মাত্র মিনিট দশেকে। সাড়ে তিন কিলোমিটারের রোপওয়ে পথে পাড়ি দেওয়ার সময়, নিচে তাকালে দেখতে পাওয়া যায় তিস্তা ও রঙ্গিত নদী। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা ও পান্দিম পর্বতের চূড়াও চোখে পড়ে।

Advertisement

জম্মু ও কাশ্মীরের ‘গুলমার্গ গন্ডোলা’
ভারতের সবচাইতে জনপ্রিয় রোপওয়েগুলির মধ্যে অন্যতম। এশিয়ার ‘হাইয়েস্ট অপারেটিং কেবল কারস’-এর অন্যতমও বটে। গুলমার্গ থেকে কোন্দরি উপত্যাকায় যাওয়া যায় এই পথে, সেইখান থেকে আবার অপহরওয়াট পিক। শীতকালে এই গন্ডোলায় বসেই দেখতে পাওয়া যায় বরফাববৃত উপত্যকা, পাইন বনের জঙ্গল। গ্রীষ্মে আবার ঘন সবুজ হয়ে ওঠে সব। সে শোভা আরেকরকম।

জম্মু ও কাশ্মীরের পাটনিটপে ‘স্কাইভিউ গন্ডোলা’
এই রোপওয়ে চড়ে পাটনিটপ ঠেলে সঙ্গেত উপত্যকা যেতে সময় লাগবে মিনিট বারো। দেখতে পাওয়া যাবে শিবালিক পর্বত শ্রেণি। এই গন্ডোলার পথ তৈরিতে একটিও গাছ কাটা যায়নি। ভারত তথা সমগ্র এশিয়া মহাদেশে এমন ঘটনা বিরলতম। তাই প্রকৃতিপ্রেমীদের কাছে এই যাত্রা নিঃসন্দেহে উপভোগ্য।

হিমাচল প্রদেশের মানালি
রোপওয়ে চড়ে সোলাং ভ্যালি থেকে যাওয়া যায় মাউন্ট ফাতরু। মাত্র দশ মিনিটের যাত্রাপথেই অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়।

উত্তরাখণ্ডে মুসৌরির গান হিল রোপওয়ে
ম্যাল রোড থেকে গান হিল যাওয়ার এই পথ পর্যটকদের অন্যতম প্রিয়। হিমালয়ের পার্বত্য উপত্যকায় সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখে আবেগে ভাসেন ছোট বড় সকলেই।

7 scenic Indian ropeway rides for travellers
রাজস্থানের উদয়পুরে মানসাপূর্ণা করণী মাতা রোপওয়ে

সিকিমের গ্যাংটক রোপওয়ে
দেওরালি বাজারে শুরু হয়ে, নামনাং ও তাশিলিং পেরোয় যাত্রাপথে। পাহাড়ি খুদে বাড়ির সারি, কুয়াশাঘেরা উপত্যকা ও পাহাড়ির শ্রেণি দেখতে পাওয়া যায় ভিতরে বসেই।

রাজস্থানের উদয়পুরে মানসাপূর্ণা করণী মাতা রোপওয়ে
তালিকায় একেবারে অন্যরকম এই রোপওয়ে পথটি। পাহাড়-নদীর বদলে দৃশ্যপট দখল করে লেক, দুর্গ, প্রাসাদ এবং আরাবল্লি পর্বতমালা। দিনদয়াল উপাধ্যায় পার্ক থেকে চাপা যায় এই রোপওয়েতে। যাওয়া যায় করণী মাতা মন্দির। পথে উপর থেকেই দেখতে পান পর্যটকরা পিছোলা লেক, ফতেহ সাগর লেক প্রভৃতি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.